গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জাপান। এদিকে আজ রাতে ‘আই’ গ্রুপের খেলা শেষে নকআউটের সম্ভাব্য সমীকরণও স্পষ্ট হয়েছে।
গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ফ্রান্স। শেষ ম্যাচে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয়েছে নরওয়ে। শেষ ৩২-এর অন্য ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে গ্রুপ ‘ই’-এর রানার্সআপ আইভরি কোস্ট।
এই ম্যাচের বিজয়ী দলই শেষ ষোলোতে খেলবে ব্রাজিল-জাপান ম্যাচের জয়ী দলের বিপক্ষে। অর্থাৎ, ব্রাজিল যদি জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ওঠে, তাহলে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শেষ ষোলোতে দেখা যেতে পারে দারুণ এক লড়াই। নরওয়েও যদি নিজেদের ম্যাচে জয় পায়, তাহলে আর্লিং হলান্ড ও ওডেগার্ডদের নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে নেইমার-ভিনিসিয়ুসদের ব্রাজিল। এমন সম্ভাব্য লড়াই নিয়ে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা।
আরটিভি/এসকে



