বিশ্বকাপ খেলতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশের মেয়েদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ০৮:৫৮ পিএম


বিশ্বকাপ খেলতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশের মেয়েদের
ছবি: বাফুফে

২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের মূল। যেখানে অংশ নেওয়ার টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এই টুর্নামেন্টটি ২০২৭ সালের নারী বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিকের বাছাইপর্ব হিসেবেও কাজ করবে।

এশিয়ান কাপের মূল পর্ব থেকেই মোট ছয়টি দল ২০২৭ নারী বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। এ ছাড়া আরও দুটি দল আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নেওয়ার সুযোগ পাবে।

যার ফলে বিশ্বকাপে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে থাকতে হবে অন্তত সেরা ছয়ের মধ্যে। এই টুর্নামেন্টে তিনটি গ্রুপে ভাগ হয়ে মোট ১২টি দল অংশ নেবে। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুদল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। তবে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা দুদলও সুযোগ পাবে শেষ আটে।

আরও পড়ুন

কোয়ার্টার ফাইনালে জয়ী চার দল ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে। আর হেরে যাওয়া চার দল নিজেদের মধ্যে দুটি প্লে-ইন ম্যাচ খেলবে, যেখানে জয়ী দুই দল বিশ্বকাপের মূল পর্বে যাবে। বাকি দুই দলকে নামতে হবে কঠিন আন্তঃমহাদেশীয় প্লে-অফে।

উল্লেখ্য, ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিনটি শহরের পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী এশিয়ান কাপ। আগামী ২৯ জুলাই সিডনির টাউন হলে হবে এশিয়ান কাপের ড্র। 

দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়েছে র‌্যাঙ্কিং অনুযায়ী। বাংলাদেশের অবস্থান চতুর্থ পটে, যেখানে রয়েছে ভারত এবং বাছাইপর্বে গ্রুপ ‘এ’ থেকে উঠে আসা দলটিও।

প্রথম পটে রয়েছে অস্ট্রেলিয়া (স্বাগতিক), জাপান এবং উত্তর কোরিয়া। দ্বিতীয় পটে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। তৃতীয় পটে আছে ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission