১৪ বছরের বৈভবকে দেখতে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে এলেন তরুণী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ০৫:১০ পিএম


বৈভব সূর্যবংশী
ছবি: সংগৃহীত

মাত্র ১৪ বছর বয়সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। আইপিএলে অভিষেকের পর থেকেই নজর কাড়েন এই বিস্ময়বালক। এবার তার সঙ্গে দেখা করতে ছুটে গেলেন দুই সমবয়সী তরুণী, তাও ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে!

বিজ্ঞাপন

ইংল্যান্ডের ওর্কেস্টারশায়ারে চলমান যুব ওয়ানডে সিরিজে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছেন বৈভব। সেখানেই তাকে এক নজর দেখতে হাজির হন আনায়া ও রিভা নামের দুই কিশোরী ভক্ত। রাজস্থান রয়্যালসের জার্সি পরে হাজির হন তারা, যেখানে বৈভব খেলেন আইপিএলে।

রাজস্থান রয়্যালস নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে বৈভবের তোলা ছবি পোস্ট করে লিখেছে, ‘কেন আমাদের ভক্তরাই সেরা, সেটার প্রমাণ! ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে ওর্কেস্টারে ভ্রমণ। পিঙ্ক জার্সি গায়ে বৈভব ও ভারতের জন্য চিয়ার-আপ।’

বিজ্ঞাপন

ভক্তদের এমন ভালোবাসায় আপ্লুত বৈভবও জানালেন, আনায়া ও রিভার সঙ্গে সাক্ষাৎ তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই সফরে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বৈভব। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ৩-২ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাঁহাতি এই ওপেনার। ৫ ম্যাচে ১৭৪.০২ স্ট্রাইকরেটে ৭১ গড়ে করেন ৩৫৫ রান। হাঁকিয়েছেন ৩০টি চার ও ২৯টি ছক্কা। একটি ম্যাচে ৫২ বলে করেন বিস্ফোরক ১৪৩ রান, যা যুব ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড।

আইপিএলেও রেখেছেন ঝলক। ১৩ বছর বয়সে রাজস্থানের হয়ে আইপিএল নিলামে নাম লিখিয়ে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েন বৈভব। যদিও কোচ রাহুল দ্রাবিড় চেয়েছিলেন, কিছুদিন সিনিয়রদের সঙ্গে থেকে আরও পরিণত হোক এই তরুণ। তবে অধিনায়ক সঞ্জু স্যামসনের চোটে সুযোগ পান বৈভব। আর সুযোগ পেয়েই অভিষেকে প্রথম বলে হাঁকান ছক্কা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

এরপর আরেক ম্যাচে মাত্র ৩৫ বলে শতক হাঁকিয়ে গড়েন ভারতীয়দের মধ্যে আইপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ১৪ বছর ৩২ দিন বয়সে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে শতকের রেকর্ডও নিজের করে নেন তিনি। অভিষেক আসরে ৭ ইনিংসে ২০৬.৫৫ স্ট্রাইকরেটে ২৫২ রান করেছেন বৈভব, যার মধ্যে রয়েছে একটি শতক ও একটি হাফসেঞ্চুরি।  

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission