সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক ক্রিকেটার, বেঁচে গেলেন বাবা-মা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০২ নভেম্বর ২০২৫ , ০৩:৪৭ পিএম


সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক ক্রিকেটার, বেঁচে গেলেন বাবা-মা
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিম ত্রিপুরার আনন্দনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার রাজেশ বণিক। এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ)।

বিবৃতিতে বলা হয়েছে, ৪০ বছর বয়সী রাজেশের সঙ্গে তার বাবা, মা এবং ভাই ছিলেন। সড়ক দুর্ঘটনায় তারা বেঁচে ফিরলেও সেই সৌভাগ্য হয়নি রাজেশের।

আরও পড়ুন

এক সময় ইরফান পাঠান এবং আম্বাতি রাইডুর সঙ্গে ভারত অনূর্ধ্ব-১৫ দলে খেলেছিলেন রাজেশ বণিক। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০০০ সালে ‍এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অ-১৫ টুর্নামেন্ট এবং একই বছর ইংল্যান্ড সফরের ভারতীয় দলেও ছিলেন তারা। 

যদিও রঞ্জি ট্রফিতে খেলা রাজেশের জাতীয় দলে খেলা হয়নি। ডানহাতি ব্যাটার হলেও মাঝেমধ্যে লেগস্পিনও করতেন রাজেশ। প্রথম শ্রেণির ৪২টি ম্যাচে ত্রিপুরার এই ক্রিকেটার ১৪৬৯ রান করেছেন।

rajesh-banik-20251102143640

রাজেশের মৃত্যুতে আগরতলায় বাংলার বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচে হাতে কালো ফিতা পরে খেলছে ত্রিপুরা দলের ক্রিকেটাররা। তাকে শেষ বিদায় জানাতে শনিবার আগরতলায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দপ্তরেও ছিল বিশেষ আয়োজন। 

সংস্থাটির সচিব সুব্রত দে বলছেন, সাবেক একজন প্রতিভাবান ক্রিকেটার ও অনূর্ধ্ব-১৬ ক্রিকেটের নির্বাচককে এভাবে হারানো দুর্ভাগ্যজনক। আমরা মানসিকভাবে আঘাত পেয়েছি। তার আত্মার শান্তি কামনা করছি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission