ট্রাম্পের সঙ্গে বৈঠক করায় সম্পদ বাড়ছে রোনালদোর!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৬:৫৫ পিএম


ট্রাম্পের সঙ্গে বৈঠক করায় সম্পদ বাড়ছে রোনালদোর!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রোনালদো ও তার বান্ধবী। ছবি: এএফপি

বর্তমানে সবচেয়ে ধনী ও একমাত্র বিলিয়নার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এই কিংবদন্তি ফুটবলার। এই বৈঠকের পর রোনালদোর সম্পদ আরও ১০০ মিলিয়ন ডলার বাড়তে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

ইউনিভার্সিটি ক্যাম্পাস অব ফুটবল বিজনেসের নির্বাহী শিক্ষা পরিচালক অধ্যাপক রব উইলসন মনে করেন, মাঠের বাইরে রোনালদোর কর্মকাণ্ড তাকে ডেভিড বেকহ্যাম বা লিওনেল মেসির চেয়েও শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করতে পারে।

‘রোনালদো এখন একটি বিলিয়ন-ডলারের গ্লোবাল অ্যাসেট। হোয়াইট হাউসে তার উপস্থিতি তাকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও জনসম্মুখ দৃশ্যমানতা দিয়েছে, যা তার ব্র্যান্ডমূল্য আরও বাড়াবে।’

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও বলেন, ট্রাম্পের তরফে রোনালদোকে ‘ফ্যামিলি ফেভারিট’ হিসেবে পরিচয় করানো তার ইমেজকে মানবিক করে তোলে এবং স্পনসরদের কাছে আকর্ষণ বাড়ায়।

উইলসন জানান, লিওনেল মেসিও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক মহলে নিজের প্রভাব বাড়াচ্ছেন। আমেরিকা বিজনেস ফোরামে ট্রাম্পের সঙ্গে উপস্থিতি তার উচ্চপর্যায়ের ব্যবসায়িক পরিচয়কে শক্তিশালী করেছে। 

বিজ্ঞাপন

তার ব্র্যান্ডমূল্য ইতোমধ্যেই ১ বিলিয়ন ডলারের কাছাকাছি। বিনিয়োগকারী ও সরকারের কাছে মেসির উপস্থিতি নির্ভরতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

তবুও বাণিজ্যিক সাম্রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে এখনো মানদণ্ড স্থাপন করে আছেন ডেভিড বেকহ্যাম, যার ইমেজ রাইটস ব্যবসার মূল্য প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড, সাথে রয়েছে বিলিয়ন-ডলারের ক্লাব শেয়ার।

রোনালদোকে উইলসন দেখছেন ‘লাক্সারি ফিটনেস ও গালফ-সমর্থিত গ্লোবাল প্ল্যাটফর্মের’ প্রতিনিধিত্বকারী ব্র্যান্ড হিসেবে, আর মেসিকে আমেরিকা মহাদেশজুড়ে নরম শক্তির সেতুবন্ধন গড়ে তোলা অর্থনৈতিক প্রভাবক হিসেবে। দুজনকেই তিনি দীর্ঘমেয়াদে বেকহ্যামের বাণিজ্যিক প্রভাব ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাময় হিসেবে দেখছেন।

২০২৫ সালে রোনালদো ইতিহাস গড়েন প্রথম সক্রিয় ফুটবলার হিসেবে বিলিওনিয়ার হয়ে। সৌদি প্রো লিগের আল-নাসরের সঙ্গে তার চুক্তির মূল্যই ৪০০ মিলিয়ন ডলারের বেশি। বর্তমানে রোনালদোর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার (প্রায় ১ বিলিয়ন পাউন্ড)।

এই অঙ্ক ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যামের সম্মিলিত সম্পদ ৫০০ মিলিয়ন পাউন্ড এবং মেসির ৮৫০ মিলিয়ন ডলার সম্পদের চেয়েও অনেক বেশি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission