বাংলাদেশি ডিফেন্ডারকে দলে নিতে চায় ইউরোপের ক্লাব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৫:২৮ পিএম


বাংলাদেশি ডিফেন্ডারকে দলে নিতে চায় ইউরোপের ক্লাব
বাংলাদেশি ডিফেন্ডার তারিক কাজী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জার্সিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন ডিফেন্ডার তারিক কাজী। সম্প্রতি বেতন জটিলতার কারণে বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এই ফিনল্যান্ড প্রবাসী। তবে এই ডিফেন্ডারের দিকে নজর পড়েছে রোমানিয়ান ক্লাব ডিনামো বুখারেস্টের। 

বিজ্ঞাপন

আসন্ন জানুয়ারির শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে ভেড়াতে চায় ইউরোপের পরিচিত ক্লাবটি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দলবদল বিষয়ক সংবাদমাধ্যম ট্রান্সফার মার্কেট।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের হয়ে পাঁচ মৌসুম খেলছেন তারিক। তবে সম্প্রতি জাতীয় দলের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং, চায়না ম্যাচ খেলার পর ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে আইনগতভাবে কিংসের সঙ্গে আমার চুক্তি বাতিল করেছি। এক বছরের বেশি সময় ধরে অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি। 

তিনি আরও বলেন, অনিশ্চয়তার এমন এক সময়, যা আমাকে শুধু পেশাদার হিসাবেই নয়, একজন মানুষ হিসাবেও পরীক্ষা নিয়েছে। এটি শুধু আর্থিক কষ্ট ছিল না, এটি ছিল একটি মানসিক চাপ, যা প্রকৃত পেশাদাররা নিঃশব্দে বহন করে।

বিজ্ঞাপন

সবশেষ গত মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে খেলেছিলেন তারিক। দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে ইনজুরি পেয়ে মাত্র ২৭ মিনিটের মাথায়ই মাঠ ছাড়েন তিনি। এখন ইউরোপের ক্লাব থেকে তিনি ডাক পান কি না, সেটাই দেখার বিষয়। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission