যে কারণে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে না বিপিএল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩৬ পিএম


যে কারণে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে না বিপিএল
বিপিএল ২০২৬। ছবি: সংগৃহীত

কয়েকদিন আগেই জানা গিয়েছিল আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএলে ১২তম আসরের মাঠে লড়াই। তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিবারের মতো এবারও ঢাকা পর্ব দিয়ে শুরু হবে বিপিএল।

সোমবার (১ ডিসেম্বর) দেশের জাতীয় একটি দৈনিককে বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, সিলেটে আবাসন সংকট থাকায় ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরু করতে যাচ্ছে বোর্ড। 

তার ভাষ্য, সিলেটে চিকিৎসকদের একটি সম্মেলন আছে বলে জেনেছেন তারা। যে কারণে ওই সময় হোটেলে প্রয়োজনীয় রুম ফাঁকা ও সুযোগ-সুবিধার নিশ্চয়তা পাচ্ছেন না তারা। ঢাকাতেই তাই শুরু হবে বিপিএলের প্রথম পর্ব।  

আরও পড়ুন

বিসিবি পরিকল্পনা নিয়েছে যে, বিপিএলের প্রথম পর্বে ৪দিন ঢাকাতে ম্যাচ হবে। এরপর সিলেটে যাবে বিপিএল। সেখানে পাঁচদিন বিপিএল আয়োজনের পরিকল্পনা বোর্ডের। ঢাকা ও সিলেটের পর বিপিএল যাবে চট্টগ্রামে। 

বন্দর নগরীতে বিপিএল থাকবে ৬ দিন। ঢাকা পর্বে ফিরবে এলিমিনেটর ও কোয়ালিফায়ারের ম্যাচ দিয়ে। ঢাকাতে ফাইনাল দিয়ে শেষ হবে প্রায় এক মাসের টুর্নামেন্ট।

ঢাকা থেকে সিলেটে, আবার সিলেট থেকে চট্টগ্রাম হয়ে বিপিএল ঢাকা ফেরার পর্যায়ে ক্রিকেটারদের ভ্রমণক্লান্তি ও প্রয়োজনীয় অনুশীলনের জন্য মাঝখানে বিরতি থাকবে। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission