ঢাকা ক্যাপিটালসের মালিকানায় রয়েছেন শাকিব খান, কত শতাংশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৮:৩৭ পিএম


ঢাকা ক্যাপিটালসের মালিকানায় রয়েছেন শাকিব খান, কত শতাংশ
ছবি: সংগৃহীত

বিপিএলের গত আসরের ড্রাফটে অংশ নিয়ে আলো ছড়িয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। কিন্তু সদ্য শেষ হওয়া নিলামে ঢাকা ক্যাপিটালসের টেবিলে দেখা যায়নি তাকে। এরপরই দেশের বেশকয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়, ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন শাকিব খান। তবে বিষয়টি পুরোপুরি সত্য নয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) আরটিভিকে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের একটি ঘনিষ্ঠ সূত্র।

সূত্র জানায়, শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন তথ্যটি পুরোপুরি সত্য নয়। তিনি (শাকিব) টিমের ২০ শতাংশ শেয়ারের মালিক। এটা আমরা দল পাওয়ার শুরু থেকেই।

বিজ্ঞাপন

মূলত, গত মৌসুমে রিমার্ক-হারল্যানের ব্যানারে ঢাকা ক্যাপিটালসের ডিরেক্টর ও অন্যতম মালিক হিসেবে যোগ দিয়ে তুমুল আলোচনা তৈরি করেছিলেন শাকিব। মাঠে দল ভালো না করলেও গ্যালারি জমে উঠতো তার এক ঝলক পাওয়ার আশায়। 

আরও পড়ুন

এবার মালিকানা পুরোপুরি চলে গেছে চ্যাম্পিয়ন স্পোর্টস প্রাইভেট লিমিটেডের হাতে। কিন্তু নতুন মালিকপক্ষ শাকিব খানকে ছাড়েনি। তার নামে এখনো ২০ শতাংশ শেয়ার রয়েছে দলটির।

বিজ্ঞাপন

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড

দেশি: শামীম পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), মইনুল ইসলাম (১১ লাখ)।

বিদেশি:  দাসুন শানাকা (শ্রীলঙ্কা) ৬৫ হাজার ডলার, জুবায়েদ আকবরী (আফগানিস্তান) ২০ হাজার ডলার।

ডিরেক্ট সাইনিং (দেশি) : সাইফ হাসান ও তাসকিন আহমেদ।

ডিরেক্ট সাইনিং (বিদেশি) : উসমান খান ও অ্যালেক্স হেলস।

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission