আক্ষেপ নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৭:২১ পিএম


আক্ষেপ নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। টানা চার ম্যাচ জিতলেও চীনের কাছে পরাস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে মূল পর্বের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন ফুটবলাররা।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় লাল-সবুজের দল। 

সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলাদেশ দলকে স্বাগত জানান।

আরও পড়ুন

এর আগে গত ২২ ডিসেম্বর বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। পূর্ব তিমুরের বিপক্ষে ৫-০, ব্রুনাইয়ের বিপক্ষে ৮-০, শ্রীলংকার বিপক্ষে ৫-০ এবং বাহরাইনের বিপক্ষে ২-১ গোলের জয়ে নিজেদের শক্তির প্রমাণ দেয় লাল সবুজের কিশোররা। 

তবে শেষ ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। পুরো আসরে অনবদ্য পারফরম্যান্স দেখালেও শেষ ম্যাচের হারই থামিয়ে দেয় বাংলাদেশের মূল পর্বে যাওয়ার সুযোগ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission