বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ , ০৩:১০ পিএম


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক দোয়া মাহফিলের আয়োজন করেছে। আজ বিকেল সাড়ে চারটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ডাইনিং হলে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। এতে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।

গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান বেগম খালেদা জিয়া। তার স্মৃতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি দিনের খেলা বন্ধ রাখার ঘোষণা দেয় বিসিবি।

বিজ্ঞাপন

এই আয়োজনের মাধ্যমে দেশের ক্রিকেট পরিবার বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এবং তার আত্মার শান্তিকামনা করছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission