ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিসিবি-আইসিসি\'র ভিডিও কনফারেন্সে যা ঘটেছিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে যেতে পারবে না। এই সিদ্ধান্ত দুই দফায় আইসিসির কাছে জানানো হয়েছে। তবে আইসিসি বাংলাদেশকে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা কঠিন এবং ভারতে নিরাপত্তা সংক্রান্ত শঙ্কা অতিরিক্ত নয় বলে বোঝানোর চেষ্টা চালাচ্ছে।

গতকাল দুপুরে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত ওই বৈঠকে বিসিবি তাদের অনড় অবস্থান পুনরায় ঘোষণা করে। তারা স্পষ্ট করে জানায়, এটি সরকারের সিদ্ধান্ত, যার কোনো পরিবর্তনের সুযোগ নেই। পাশাপাশি, বিসিবি অনুরোধ করেছে কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হোক।

আইসিসি টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণার পর বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করলেও, বিসিবির অবস্থান অপরিবর্তিত। দুই পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে, তবে বৈঠকে আইসিসি বিসিবির নিরাপত্তা বিষয়ক বার্তা প্রকাশ্যে আসায় অসন্তোষও প্রকাশ করেছে।

বৈঠকে বিসিবির পক্ষ থেকে প্রশ্ন করা হয়, আইসিসির নিজস্ব ‘ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট’-এ মোস্তাফিজুর রহমানসহ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও আইসিসি কিভাবে দলকে ভারতে পাঠানোর কথা বলছে? আইসিসি জানায়, ভারতে নিরাপত্তা ঝুঁকি ‘লো মডারেট’ বা ‘নিম্ন মাঝারি’ পর্যায়ের, যা পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সামলানো সম্ভব।

বিসিবি প্রশ্ন করে, শুধু ক্রিকেটার নয়, বোর্ড কর্মকর্তা, সাংবাদিকসহ পুরো দল এবং সমর্থকদের নিরাপত্তা কে নিশ্চয়তা দেবে? বিসিবির মতে, ভারতের উগ্রপন্থিদের দাবির প্রভাবে সেখানে বাংলাদেশ দলের নিরাপত্তা নেই। আইসিসি উদাহরণ হিসেবে বলেন, বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ বর্তমানে ভারতে নিরাপদে আম্পায়ারিং করছেন। কিন্তু বিসিবি জবাবে জানায়, একজনের নিরাপত্তা এবং পুরো দলের নিরাপত্তা দেয়া সমান নয়।

আরও পড়ুন

বিসিবির প্রতিনিধিদলে ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাজমূল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী। আইসিসির পক্ষে নেতৃত্ব দেন সিইও সংযোগ গুপ্তা, নিরাপত্তা ও দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি, তবে দুই পক্ষ আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি