ভারতের ভিসা পাচ্ছে না পাকিস্তানি বংশোদ্ভূত ২ ইংলিশ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ , ০৪:৪৯ পিএম


ভারতের ভিসা পাচ্ছে না পাকিস্তানি বংশোদ্ভূত ২ ইংলিশ ক্রিকেটার
ভারতের ভিসা পাচ্ছে না পাকিস্তানি বংশোদ্ভূত ২ ইংলিশ ক্রিকেটার। ছবি: সংগৃহীত

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কায় পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু এখনও ভারতের ভিসা পায়নি ল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত দুই স্পিনার রেহান আহমেদ ও আদিল রশিদ। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ভারত সরকার, বিসিসিআই ও আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিজ্ঞাপন

ভিসা জটিলতার কারণে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরে (তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি) এই দুই ক্রিকেটার খেলতে পারছেন না। অথচ এই সিরিজকে প্রস্তুতিমূলক হিসেবে ভাবা হচ্ছে। 

ভারতে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা পেতে বিলম্ব হওয়ার ঘটনা নতুন নয়। লাল বলে ইংল্যান্ডের শীর্ষ স্পিনার শোয়েব বশিরও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সফরে একই সমস্যায় পড়েছিলেন। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

যে কারণে হায়দরাবাদে প্রথম টেস্টে খেলতে পারেননি পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার। একইভাবে আগে ভ্রমণ জটিলতায় পড়েছিলেন ইংল্যান্ডের সাদা বলের পেসার সাকিব মাহমুদও।

যতটুকু জানা গেছে, রেহান আহমেদ ও আদিল রশিদের ভিসা দেওয়ার বিষয়ে ভারত সরকারের কোনও আপত্তি নেই। ইসিবিও আশাবাদী হয়তো সময়মতো দুজনকেই বিশ্বকাপের দলে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

ইংল্যান্ড আগামী ২২ জানুয়ারি থেকে প্রস্তুতিমূলক সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নেপাল।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission