বিশ্বকাপ শুরু আগের দিন বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:২০ পিএম


বিশ্বকাপ শুরু আগের দিন বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

রাত পোহালেই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এর আগে বড় দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড।

সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত বছরের নভেম্বর থেকে মাঠের বাইরে আছেন হ্যাজেলউড। যদিও তাকে অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে রাখা হয়েছিল, তবে তার বিশ্বকাপ খেলার বিষয়টি ছিল অনিশ্চিত।

কিছুদিন আগে জাতীয় দলের নির্বাচক টনি ডোডেমাইড জানিয়েছিলেন, তারা আশা করছেন হ্যাজেলউড বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত হবেন, তবে প্রথম কিছু ম্যাচে তাকে পাওয়া যাবে না। কিন্তু এবার নিশ্চিত হলো যে, ৩৫ বছর বয়সী হ্যাজেলউড বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

এর আগে ইনজুরির কারণে প্যাট কামিন্সও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন এবং গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মিচেল স্টার্কও টি-টোয়েন্টি থেকে বিদায় নেন।

২০১১ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপে অস্ট্রেলিয়া তিন সেরা পেসার (হ্যাজেলউড, কামিন্স ও স্টার্ক) ছাড়াই খেলবে। এটাও অজি শিবিরের জন্য এক দুশ্চিন্তার বিষয়।

আরও পড়ুন

হ্যাজেলউডের না থাকায় অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ আরও দুর্বল হয়ে পড়েছে। পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়া দলটি এখন তরুণ বোলারদের ওপর নির্ভর করছে। 

তবে অস্ট্রেলিয়া এবার তাদের বিশ্বকাপ দলেও স্পিনারদের বেশি গুরুত্ব দিয়েছে, কারণ সাব-কন্টিনেন্টে স্পিনারদের ভালো পারফরম্যান্সকে সামনে রেখে দলে দুইজন অভিজ্ঞ স্পিনার এবং দুইজন স্পিন অলরাউন্ডার অন্তর্ভুক্ত করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া স্কোয়াড:  মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission