ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ও দেশের ক্রিকেটের অচল অবস্থা নিয়ে যা বললেন রিশাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ এএম
সংবাদ সম্মেলনে কথা বলছেন রিশাদ হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। সরকারের সিদ্ধান্ত মেনে নিলেও চরম হতাশা কাজ করছে ক্রিকেটারদের মধ্যে। অস্ট্রেলিয়া থেকে ফিরে একই কথা জানালেন রিশাদ হোসেনও।

গত বিশ্বকাপে রেকর্ড গড়ে বাংলাদেশের সফলতম বোলার ছিলেন রিশাদ হোসেন। বিশ্বকাপের বোলিং দিয়েই নজর কেড়েছিলেন তিনি ক্রিকেট বিশ্বের। এবার বিগ ব্যাশ রাঙিয়ে এসে আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে বিশ্বমঞ্চে পা রাখার কথা তার। কিন্তু বাংলাদেশ দলই নেই বিশ্ব আসরে।

তাই বিশ্বকাপ শুরুর দুদিন আগে মিরপুরে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে খেললেন লিটন কুমার দাস, রিশাদরা। বিগ ব্যাশ থেকে ফিরে দারুণ বোলিং করলেন রিশাদ। বিপিএলের হতাশা পেছনে ফেলে ম্যাচ জেতানো ইনিংস খেললেন লিটন।

আরও পড়ুন

কিন্তু বিশ্বকাপের আক্ষেপ তো তাতে মেটে না! টুর্নামেন্ট শুরুর আগের দিন দেশের দুই কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও হান্নান সরকার বলেছিলেন, বিশ্বকাপ খেলতে পেরে ক্রিকেটাররা প্রায় সবাই প্রচণ্ড হতাশ।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচের পর সংবাদ সম্মেলনেও রিশাদকে জিজ্ঞেস করা হলো, বিশ্বকাপে খেলতে না পারায় তিনি হতাশ কিনা।

শুকনো হাসিতে রিশাদের পাল্টা জিজ্ঞাসা, আপনাদের হতাশা কাজ করছে না?” তাকে উত্তর দেওয়া হলো, “অবশ্যই কাজ করছে (হতাশা)।” এবার রিশাদও বললেন, আমারও একই…।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া থেকেই সবকিছূর সূত্রপাত। এরপর ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং নানা ঘটনাপ্রবাহ ও বিতর্কের পথ ধরে ছিটকেও পড়ে বিশ্বকাপ থেকে। তোলপাড় পড়ে যাওয়া সেই গোটা সময়টায় রিশাদ ছিলেন অস্ট্রেলিয়ায়। নিমগ্ন ছিলেন তিনি বিগ ব্যাশে।

রিশাদ বলেন, আসলে আমাকে তো একটা নিয়েছে একটা কমিটমেন্টের জন্য। আমি ওইখানেই ফোকাস করেছি। বাংলাদেশের কোন কিছু নিয়ে ফোকাস করিনি যে কী হচ্ছে এখানে। কারণ আমি ওখানে গিয়েছি ওদেরকে প্রতিনিধিত্ব করার জন্য। আমার মনে হয় যে ওখানে ফোকাস করাটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল।

বিগ ব্যাশে এবার ১২ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.৮২ রান দিয়ে ১৫ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ