ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অলিম্পিক উদ্বোধনীতে দুয়োর মুখে ইসরায়েলি দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে চলমান ক্ষোভের প্রতিফলন দেখা গেল ক্রীড়াঙ্গনেও। ইতালিতে অনুষ্ঠিত মিলানো–কোর্তিনা ২০২৬ শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের দুয়ো শুনতে হয়েছে ইসরায়েলের অলিম্পিক দলকে।

শুক্রবার(৬ফেব্রুয়ারি) মিলানের সান সিরো স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশগুলোর কুচকাওয়াজের সময় চার সদস্যের ইসরায়েলি প্রতিনিধিদল জাতীয় পতাকা হাতে প্রবেশ করলে দর্শকদের একাংশ দুয়োধ্বনি দেয়। যদিও উচ্চ শব্দের সংগীতের কারণে তা দ্রুত চাপা পড়ে যায়। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

একই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েন। মার্কিন দলকে শুরুতে করতালিতে স্বাগত জানানো হলেও স্টেডিয়ামের বড় পর্দায় ভ্যান্সের ছবি ভেসে উঠতেই তা দুয়োধ্বনিতে রূপ নেয়। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ নিয়ে রাজনৈতিক অস্থিরতা এবং ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে ক্ষোভের রেশই এর পেছনে কাজ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে অলিম্পিক চলাকালে মার্কিন প্রতিনিধিদলকে সহায়তায় ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর সংশ্লিষ্ট বিশ্লেষকদের সম্পৃক্ততার খবর প্রকাশের পর ইতালিতে প্রতিক্রিয়া আরও জোরালো হয়। শুক্রবার মিলানে ‘আইসিই আউট’ স্লোগানে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন।

অন্যদিকে, কোর্তিনা ডি’আম্পেজ্জোতে পাহাড়ি ক্লাস্টারে আয়োজিত সমান্তরাল কুচকাওয়াজে মার্কিন দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সেখানে ইসরায়েলি ক্রীড়াবিদরাও কিছু করতালি পান। তবে পরে স্কি জাম্পিং ভেন্যু প্রেদাজ্জোতেও ইসরায়েলি দলের উদ্দেশ্যে দুয়োধ্বনি শোনা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানের আগেই সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে প্রস্তুত থাকার কথা জানিয়েছিলেন ইসরায়েলি ক্রীড়াবিদরা। দেশটির স্কি খেলোয়াড় বার্নাবাস সজোলোস বলেন, আমি প্রস্তুত। তারা যা খুশি করতে পারে। আমি শুধু ভালো রেস করতে চাই এবং নিজের সেরাটা দিতে চাই।

আরও পড়ুন

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, গত অক্টোবর থেকে শুরু হওয়া সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় প্রায় ৫৬০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। একই সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, অলিম্পিক ইতিহাসেও ইসরায়েলকে ঘিরে রয়েছে বেদনাদায়ক স্মৃতি। ১৯৭২ সালের মিউনিখ গ্রীষ্মকালীন অলিম্পিকে অলিম্পিক ভিলেজে এক হামলায় ইসরায়েলের ১১ জন ক্রীড়াবিদ নিহত হন। ওই ঘটনায় ফিলিস্তিনি নাগরিকদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
বেরিয়ে এলো সেই পাইলটের চাঞ্চল্যকর তথ্য
ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে. সিমনস