ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্কে বিশ্বকাপের বাসে আগুন, গুলিবর্ষণের ঘটনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০১:২০ পিএম
নিউইয়র্কে বিশ্বকাপের বাসে আগুন, গুলিবর্ষণের ঘটনা।ছবি: সংগৃহীত

‘নিউইয়র্ক নিকস’ এনবিএ ফাইনালে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর শিরোপা জয়ের পর নিউইয়র্ক শহরে উদযাপন ঘিরে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যানহাটানের মিডটাউন ও টাইমস স্কয়ার এলাকায় হাজারো সমর্থকের উচ্ছ্বাস এক পর্যায়ে সংঘর্ষ ও ভাঙচুরে রূপ নেয়।

স্থানীয় সময় শনিবার রাতে জয় উদ্‌যাপনের জন্য হাজারো ভক্ত রাস্তায় নেমে আসেন। প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আতশবাজি, ধোঁয়ার গ্রেনেড ও বিশৃঙ্খল ভিড়ের মধ্যে এক কিশোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহত কিশোরের বয়স ১৭ বছর।

টাইমস স্কয়ার এলাকায় ব্রাজিল ও মরক্কোর মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ শেষে দর্শকদের নামিয়ে দিয়ে ফেরা শাটল বাসের বহর আটকা পড়ে যায়। এ সময় শত শত উচ্ছৃঙ্খল তরুণ বাসগুলোর ওপর উঠে পড়ে এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের ভাড়া করা হলুদ স্কুলবাসগুলোর অন্তত একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আরও কয়েকটি বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক বাসটিকে দাউদাউ করে জ্বলতে দেখেন বলে জানিয়েছেন।

এক পর্যায়ে কেউ কেউ চালকের আসনে বসে পড়ে এবং বিভিন্নভাবে যানবাহনের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পতাকা নিয়েও অনেকে বাসের ওপর উঠে উল্লাস করতে দেখা যায়।

পুলিশ জানায়, রাত প্রায় ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ ও ঘোড়সওয়ার পুলিশ মোতায়েন করা হয়। লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় আহত কিশোরের পাশাপাশি আরও কয়েকজনের আঘাতের খবর পাওয়া গেছে, তবে তাদের অবস্থার বিস্তারিত এখনো জানা যায়নি।

দীর্ঘদিন পর শিরোপা জয়ের আনন্দে এনবিএ ফাইনাল ঘিরে এমন উদযাপনকে নিউইয়র্কবাসীর একাংশ ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে দেখলেও সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
পরিচয় না দিয়েই গাড়ির কাচ ভেঙে গুলি, অভিযোগ অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের