ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দুপুরে সভায় বসছে বিসিবি, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ এএম
ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেটাঙ্গন কিছুটা অস্থির সময় পার করছে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারার বিষয়টি পুরোনো হলেও সম্প্রতি তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন উল্লেখ করেছেন, বিশ্বকাপ খেলতে না পারায় ক্রিকেটারদের মধ্যে হতাশা ছড়িয়ে গেছে, এমনকি দু’জন ক্রিকেটার কোমায় চলে গিয়েছিলেন।

এদিকে, কয়েকদিন ধরেই বিসিবি পরিচালকদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য এবং বোর্ডের ভিতরে অস্থিরতার খবর শোনা যাচ্ছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়া সফর নিয়েও গুঞ্জন চলছেই। এছাড়া টুর্নামেন্ট কমিটিতে অন্য বিভাগের এক পরিচালকের হস্তক্ষেপের অভিযোগও উঠেছে। এসব অস্থিরতার প্রেক্ষাপটে বুলবুল রোববার(২২ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালকদের জরুরি সভা ডেকেছেন।

আরও পড়ুন

এক পরিচালক জানিয়েছেন, সভাটি দুপুর ১টায় জুম মিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই সভায় অস্ট্রেলিয়া থেকে বুলবুল যুক্ত হবেন। সভার গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে রয়েছে, আসন্ন নারী বিপিএল আয়োজন ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ, নতুন প্রধান নির্বাচক নিয়োগ সংক্রান্ত আলোচনা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি, মঞ্জুরুল আজীবন নিষিদ্ধ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি