দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০৮:২২ পিএম


দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মূল ক্রিকেটারদের অনেকেই বর্তমানে আইপিএল ও পিএসএল নিয়ে ব্যস্ত। ফলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে, বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে নিউজিল্যান্ড তুলনামূলক দুর্বল দল পাঠাবে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো; ১৫ সদস্যের একটি দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে কিউই ক্রিকেট বোর্ড (এনজেডসি)।

বিজ্ঞাপন

সাদা বলের এই দুই সিরিজের প্রধান আকর্ষণ ও নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে ব্যস্ত থাকায় দলকে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক টম লাথাম। চোট কাটিয়ে দলে ফিরেছেন ম্যাট ফিশার, উইল ও’রুরকি এবং ব্লেয়ার টিকনার। তবে নিয়মিত অনেক তারকা খেলোয়াড় না থাকায় দলটিতে নতুন ও তরুণ ক্রিকেটারদের আধিক্য দেখা গেছে।

নিউজিল্যান্ড দল আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে। সফরে তারা স্বাগতিকদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সফরের সময়সূচী:

ওয়ানডে সিরিজ: ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুটি ম্যাচ হবে মিরপুরে। ২৩ এপ্রিল শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম)।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি সিরিজ: ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুটি ম্যাচ হবে চট্টগ্রামে। এরপর ২ মে মিরপুরে শেষ ম্যাচ দিয়ে সফর শেষ হবে।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:

টম লাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুরকি, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:

টম লাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission