ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ক্রমেই কমছে অপেক্ষার প্রহর, রাত পোহালেই চূড়ান্ত ফুটবল বিশ্বকাপের ৪৮ দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৮:১৭ পিএম
ছবি: সংগৃহীত

অপেক্ষার প্রহর ক্রমেই কমছে। সেই সঙ্গে উত্তেজনার ঢেউ তুলছে ফিফা বিশ্বকাপ ২০২৬। আগামী ১১ জুন পর্দা উঠবে ক্রীড়াঙ্গনের অন্যতম হাই-ভোল্টেজ ইভেন্টে। তবে এখনও চূড়ান্ত হয়নি বিশ্বকাপের ৪৮ দল, যা পূর্ণ হয়ে যাবে আগামী ২৪ ঘণ্টায়।

ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ শেষে শেষ ৬ স্পট পূর্ণ হবে। আজ (৩১ মার্চ) রাতে পাঁচ দলের হাতে উঠবে বিশ্বকাপের টিকিট। আরেক দল নিশ্চিত করবে আগামীকাল সকালে। চারটি ইউরোপিয়ান দল এবং দুইটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালের বিজয়ী দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করবে।

বাছাইপর্বে শেষ লড়াইয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন বুনেছে কসোভো। ইতালি মরিয়া অপেক্ষা ঘুঁচাতে। আগের দুই আসরে ছিল না তারা। আজ্জুরিদের মতোই অপেক্ষা শেষ করতে চায় ইরাক, কঙ্গো, বলিভিয়া এবং তুরস্ক। এই চার দলকে সর্বশেষ বিশ্বকাপ খেলেছে যথাক্রমে ১৯৮৬, ১৯৭৪, ১৯৯৪ এবং ২০০২ সালে।

এখন প্রশ্ন একটাই- ছয়টি প্লে-অফ ফাইনালে কে জিতবে এবং কারা শেষ মুহূর্তে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

ইউরোপিয়ান প্লে-অফ ফাইনালস

ম্যাচ: বসনিয়া বনাম ইতালি; ভেন্যু: বসনিয়া; সময়: রাত ১২টা ৪৫ মিনিট
জয়ী দল বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে কানাডা, কাতার, সুইজারল্যান্ডের সঙ্গে

বসনিয়া প্লে-অফ সেমিফাইনালে নাটকীয়ভাবে ওয়েলসকে হারিয়ে ফাইনালে এসেছে, যেখানে অভিজ্ঞ এডিন জিকো বড় ভরসা। ৪০ বছর বয়সেও তিনি দলের প্রধান আক্রমণভাগের অস্ত্র। অন্যদিকে, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি সেমিতে নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। দলে আছে জিয়ানলুইজি দোন্নারুম্মা, সান্দ্রো টোনালি, ম্যানুয়েল লোকাতেল্লির মতো তারকা। এই ম্যাচে ফেভারিট ইতালি।

ম্যাচ: সুইডেন বনাম পোল্যান্ড; ভেন্যু: সুইডেন; সময়: রাত ১২টা ৪৫ মিনিট
জয়ী দল বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে খেলবে নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়ার সঙ্গে

আরও পড়ুন

সেমিফাইনালে ইউক্রেনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে হ্যাটট্রিক করে প্রায় একাই দলকে ফাইনালে তুলেছেন ভিক্টর গাইকেরেস। কোচ গ্রাহাম পটারের অধীনে সুইডেন বাছাইপর্বে খুব খারাপ ছন্দে ছিল, একটিও ম্যাচ জিততে পারেনি। তবে এখন নিজেদের মাঠে পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে যাওয়ার বড় সুযোগ তাদের সামনে।

অন্যদিকে পোল্যান্ড সেমিফাইনালে আলবেনিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় পেয়েছে। গোল করেছেন রবার্ত লেভানদভস্তি ও পিত্রর জিয়েলিনস্কি। বাছাইপর্বে নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলের বিপক্ষেও তারা কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী পোল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও, সুইডেন খেলবে নিজেদের মাঠে এবং ইউক্রেনের বিপক্ষে বড় জয়ের আত্মবিশ্বাসও তাদের পক্ষে কাজ করবে। এই ম্যাচে হবে হাড্ডাহাড্ডি লড়াই। হোম অ্যাভান্টেজের কারণে কিঞ্চিৎ এগিয়ে সুইডেন।

ম্যাচ: কসোভো বনাম তুরস্ক; ভেন্যু: কসোভো; সময়: রাত ১২টা ৪৫ মিনিট
জয়ী দল বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়ার সঙ্গে

সেমিফাইনালে রোমানিয়ার বিপক্ষে প্রত্যাশামতোই ১-০ গোলের জয় পায় তুরস্ক। অন্যদিকে কসোভো বড় চমক দেখিয়ে স্লোভাকিয়াকে তাদের মাঠে ৪-৩ গোলে হারিয়েছে। কোচ ফ্রাঙ্কো ফোডার অধীনে কসোভোর দলটি তরুণ, সাহসী এবং গতিময়- যারা যে কোনো সময় চমক দেখাতে পারে। অন্যদিকে তুরস্কের দলে রয়েছে একাধিক তারকা: আরদা গুলের, হাকান কালহানুগ্লু এবং কেনান ইয়ালডিজ। আগের দুই দেখায় তুরস্ক জিতেছে এবং আজকের ম্যাচে তারাই ফেভারিট। তবে হোম ভেন্যু কোসোভোর পক্ষে বড় ভূমিকা রাখতে পারে। তাই কসোভোর চমকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

ম্যাচ: চেক রিপাবলিক বনাম ডেনমার্ক; ভেন্যু: চেক; সময়: রাত ১২টা ৩০ মিনিট
জয়ী দল বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকার সঙ্গে

সেমিফাইনালে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে প্রায় হারতে বসেছিল চেক। তবে কোচ মিরোস্লাভ কউবেকের দল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ পেনাল্টিতে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় পায়। অন্যদিকে ডেনমার্ক সেমিফাইনালে নর্থ ম্যাসেডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তি দেখিয়েছে।

ডেনমার্কের দলে রয়েছে তারকা খেলোয়াড়- ক্রিশ্চিয়ান ইরিকসেন, রাসমাস হুল্যান্ড, ক্রিশ্চিয়ান নরগার্ড। কোচ ব্রায়ান রিয়েমারের নেতৃত্বে দলটির মান নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে প্রশ্ন একটাই-ফেভারিট হওয়ার চাপ তারা সামলাতে পারবে কি না? কেননা, স্বাভাবিক দৃষ্টিতে ডেনমার্ক থাকলেও চেক রিপাবলিকের লড়াকু মনোভাব ম্যাচকে কঠিন করে তুলতে পারে।

আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালস

ম্যাচ: কঙ্গো বনাম জ্যামাইকা; ভেন্যু: কঙ্গো; সময়: রাত ৩টা
জয়ী দল বিশ্বকাপে ‘কে’ গ্রুপে খেলবে পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়ার সঙ্গে

সেমিফাইনালে অপেক্ষাকৃত দুর্বল নিউ ক্যালিডোনিয়ার বিপক্ষে জ্যামাইকা কষ্ট করে ১-০ ব্যবধানে জয় পেয়েছে। ফাইনালে জিততে হলে তাদের আরও অনেক ভালো পারফরম্যান্স দেখাতে হবে। ‘ওয়ারিয়র্স অব দ্য ইকুয়েটর’ খ্যাত কঙ্গো ডিআর দলে রয়েছে ইউরোপের শীর্ষ লিগে খেলা বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার- অ্যারন ওয়ান-বিসাকা, আর্থার মাসাউকু, ইয়োনি উইসা এবং অধিনায়ক চ্যানেল এমবেম্বা। জ্যামাইকার অন্তর্বর্তীকালীন কোচ রুডলফ স্পেইডের দল সেমিফাইনালে জয় পেলেও শক্তিশালী কঙ্গোর বিপক্ষে তাদের জন্য চ্যালেঞ্জ কঠিন হবে।

ম্যাচ: ইরাক বনাম বলিভিয়া; ভেন্যু: মেক্সিকো; সময়: আগামীকাল সকাল ৯টা
জয়ী দল বিশ্বকাপে ‘আই’ গ্রুপে খেলবে ফ্রান্স, সেনেগাল, নরওয়ের সঙ্গে

ইরাকের প্রস্তুতি ব্যাপক বাধাগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘর্ষের কারণে। কোচ গ্রাহাম আরনল্ড ফিফাকে অনুরোধ করেছিলেন ম্যাচটি স্থগিত করার জন্য, কারণ দলকে ওই অঞ্চলের থেকে মেক্সিকোতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। তবে মঙ্গলবারের ম্যাচ ঠিকমতো অনুষ্ঠিত হবে এবং ইরাক পুরো দল নিয়ে নামবে। তাদের জন্য ব্যবহৃত হবে প্রাইভেট জেট। তবে পরিকল্পনার বিঘ্ন তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, দক্ষিণ আমেরিকার দল বলিভিয়া সেমিফাইনালে সুরিনামকে ২-১ গোলে হারিয়ে মাঠের প্রস্তুতিকে প্রমাণ করেছে। ইরাক ডিসেম্বরের পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি, তাই ৪০ বছর পর বিশ্বকাপে ফেরার লড়াইয়ে তাদের জন্য জয় পাওয়া সহজ হবে না। এক কথায়- বলিভিয়া প্রস্তুত এবং সামর্থ্য বেশি; ইরাকের জন্য জিততে চ্যালেঞ্জ অনেক।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
এশিয়ান গেমস / শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। জোড়া গোল করে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাব দিয়েছেন হ্যারি কেইন। তবে বার্সেলোনার তরুণ তারকার মন্তব্যের পাল্টা আক্রমণে যাননি বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। বরং নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
আরও পড়ুন
বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফিফার, আলোচনায় ট্রাম্প পরিবারের সদস্য
বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
জানা গেল মেসির শেষ ম্যাচ কবে, কোথায়
আর্জেন্টিনাকে বাদ দিতে পিটিশন, অল্পের জন্য জায়গা হলো না গিনেস বুকে