ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলের স্কোয়াড নির্ধারণের ম্যাচ বুধবার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের সেই দুঃসহ স্মৃতি এখনো ভোলেনি ব্রাজিল। সেবার কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরেই স্তব্ধ হয়ে গিয়েছিল সেলেসাওদের হেক্সা জয়ের স্বপ্ন। দীর্ঘ সময় পর আবারও সেই লুকা মদ্রিচদের মুখোমুখি হতে যাচ্ছে কাসেমিরোরা। বাংলাদেশ সময় বুধবার (১ এপ্রিল) সকাল ৬টায় এক হাইভোল্টেজ প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

বিশ্বকাপের আগে নিজের সেরা একাদশ ও স্কোয়াড গুছিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির সামনে। সবশেষ ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের পর বেশ চাপে আছে ব্রাজিল। গ্যালারি থেকে নেইমারের নামে স্লোগান ওঠায় এবং ব্রাজিলিয়ান মিডিয়ায় তাকে দলে ফেরানোর দাবি জোরালো হওয়ায় আনচেলত্তির ওপর চাপ এখন তুঙ্গে। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় না পেলে নেইমারকে স্কোয়াডে নেওয়ার দাবি আরও জোরালো হবে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। চোটের কারণে ছিটকে গেছেন বার্সেলোনা তারকা রাফিনহা। অন্যদিকে, ফ্রান্সের বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সের পর হালকা চোটে পড়েছেন ভিনিসিয়ুস জুনিয়রও। নিয়মিত দুই তারকাকে ছাড়া আক্রমণভাগে ম্যাথিউস কুনহা ও পেদ্রোর ওপরই ভরসা রাখতে হচ্ছে কোচকে। মাঝমাঠে কাসেমিরোর সঙ্গে থাকবেন সান্তোস ও মার্টিনেল্লি। রক্ষণ সামলানোর দায়িত্বে দেখা যেতে পারে ব্রেমার, মার্কিনহোস ও ডি সান্তোসকে।

আরও পড়ুন

ব্রাজিলের ম্যাচের কিছুক্ষণ আগেই (ভোর ৫টা ১৫ মিনিটে) বুয়েনস আইরেসে ঘরের মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ জাম্বিয়া। বিশ্বকাপের আগে নিজেদের কম্বিনেশন ঠিক করে নিতে কোচ লিওনেল স্কালোনির জন্য এটাই শেষ সুযোগ। র‍্যাঙ্কিংয়ের ৯১ নম্বর দল জাম্বিয়ার বিপক্ষে মেসিকে শুরু থেকেই খেলানোর পরিকল্পনা আছে কোচের। পাশাপাশি সাইড বেঞ্চের শক্তি পরখ করতে ভ্যালেন্টিন বার্কো, জিউলিয়ানো সিমিওনে এবং গোলরক্ষক রুলিকে সুযোগ দিতে পারেন স্কালোনি।

বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভিন্ন পথ বেছে নিয়েছে। আর্জেন্টিনা যেখানে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা আফ্রিকান দলগুলোর বিপক্ষে খেলে আত্মবিশ্বাস বাড়াতে চাইছে, সেখানে আনচেলত্তি বেছে নিয়েছেন ইউরোপের শক্তিশালী দলগুলোকে। তবে এই কঠিন চ্যালেঞ্জ নিতে গিয়ে গত দুই ম্যাচে জয়ের মুখ দেখেনি ব্রাজিল।

আগামী ৭ জুন মিসরের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে ফুটবল ভক্তদের নজর এখন বুধবারের সকালের দিকে— যেখানে নির্ধারিত হতে পারে দুই লাতিন পরাশক্তির বিশ্বকাপ স্কোয়াডের ভবিষ্যৎ রূপরেখা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও