ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশসহ চূড়ান্ত হলো ১০ দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০১:০৬ পিএম
এশিয়ান গেমস ক্রিকেট। ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ইভেন্টে অংশ নেওয়া ১০টি দল চূড়ান্ত হয়েছে। আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে। বাছাইপর্ব শেষে তাদের সঙ্গে যোগ দিয়েছে নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান। আয়োজক দেশ জাপান আগেই অংশগ্রহণ নিশ্চিত করেছিল।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ ‘এ’ থেকে মূল পর্বে ওঠে নেপাল ও মালয়েশিয়া। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করে হংকং ও ওমান।

বাছাইপর্বে সবচেয়ে দাপুটে পারফরম্যান্স দেখায় নেপাল। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দলটি প্রথম ম্যাচে চীনকে ২২১ রানের বিশাল ব্যবধানে হারায়। এরপর মালয়েশিয়ার বিপক্ষেও ১৬৭ রানের বড় জয় তুলে নেয় তারা। টুর্নামেন্ট শুরুর আগে কাতার নাম প্রত্যাহার করে নেওয়ায় দুই জয়েই গ্রুপসেরা হিসেবে মূল পর্বে জায়গা নিশ্চিত করে নেপাল।

নেপালের কাছে পরাজিত হলেও চীনের বিপক্ষে জয় পেয়ে মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করে মালয়েশিয়া। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে হংকং ও ওমান দুদলই বাহরাইন ও স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা নিশ্চিত করে।

আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে পুরুষদের ক্রিকেট ইভেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

সর্বশেষ ২০২৩ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের কাছে হেরে গেলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পদক নিশ্চিত করেছিল টাইগাররা। সেই ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ইয়াসির আলী।

এদিকে গত সপ্তাহে নারীদের ক্রিকেট ইভেন্টের আটটি দলও চূড়ান্ত হয়েছে। বাছাইপর্ব পেরিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া ও চীন মূল পর্বে জায়গা করে নিয়েছে। তাদের সঙ্গে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং স্বাগতিক জাপান। নারীদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
জমি দখল করতে শতাধিক ফল গাছের সর্বনাশ করলেন ইসলামী আন্দোলনের নেতা
চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার