ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফিফার বিরুদ্ধে পানি নিয়েও ব্যবসার অভিযোগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৩:২৬ পিএম
ফিফার বিরুদ্ধে পানি নিয়েও ব্যবসার অভিযোগ।ছবি: সংগৃহীত

উচ্চমূল্যের টিকিট, যাতায়াত ও আবাসন ব্যয় নিয়ে সমালোচনার মধ্যেই এবার বিশ্বকাপ ভেন্যুতে খাওয়ার পানি নিয়েও ব্যবসায়িক মনোভাব দেখানোর অভিযোগের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সমর্থক, রাজনৈতিক নেতা এবং পরিবেশবাদীদের তীব্র সমালোচনার পর স্টেডিয়ামে পানির বোতল বহন সংক্রান্ত সিদ্ধান্তে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে সংস্থাটি।

শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ফিফা জানায়, ২০২৬ বিশ্বকাপের ম্যাচে দর্শকরা সর্বোচ্চ ২০ আউন্স (প্রায় ৫৯০ মিলিলিটার) ধারণক্ষমতার নরম প্লাস্টিকের, কারখানায় সিল করা ও একবার ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন।

এর আগে নিরাপত্তার কথা উল্লেখ করে বিশ্বকাপের ১৬টি ভেন্যুতেই পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ফিফার যুক্তি ছিল, বোতল খেলোয়াড় বা অন্য কারও দিকে ছুড়ে মারার মাধ্যমে ঝুঁকি তৈরি হতে পারে। তবে নতুন নির্দেশনায় সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে শক্ত আবরণযুক্ত পুনঃব্যবহারযোগ্য পানির বোতল এখনও স্টেডিয়ামে আনার অনুমতি দেওয়া হবে না।

ফিফার এই নীতিগত অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে ব্যাপক জনমত ও রাজনৈতিক চাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠিতব্য ১০৪টি ম্যাচের সময় অনেক স্থানে তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে দর্শকদের নিজস্ব পানির বোতল বহনে নিষেধাজ্ঞা অমানবিক ও অযৌক্তিক বলে সমালোচনা শুরু হয়।

ইংল্যান্ডভিত্তিক সমর্থক সংগঠন ফ্রি লায়ন্স এক বিবৃতিতে অভিযোগ করে, এই সিদ্ধান্তের মাধ্যমে ফিফা অতিরিক্ত অর্থ আয়ের পথ তৈরি করতে চেয়েছিল বলে সমর্থকদের মধ্যে ধারণা তৈরি হয়েছে।

বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামগুলোতে বিক্রি হওয়া পানি, কোমল পানীয় ও জুস দীর্ঘদিনের ফিফা স্পন্সর কোকা-কোলা একচেটিয়াভাবে সরবরাহ করবে। ফলে বোতল নিষিদ্ধের সিদ্ধান্তকে ঘিরে বাণিজ্যিক স্বার্থের প্রশ্নও সামনে এসেছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিফার আগের সিদ্ধান্তকে “ভুল” আখ্যা দিয়ে বলেন, এটি মূলত অর্থ উপার্জনের সঙ্গে সম্পর্কিত একটি পদক্ষেপ বলে মনে হচ্ছে।

অন্যদিকে টরন্টোর মেয়র অলিভিয়া চোউ অভিযোগ করেন, দর্শকদের নিজস্ব পানি নিয়ে প্রবেশে বাধা দেওয়া নিছক অর্থ আদায়ের কৌশল। তার ভাষায়, যখন মানুষ নিজের সঙ্গে পানি আনতে পারে, তখন তাদের আলাদা করে বোতল কিনতে বাধ্য করার কোনো যুক্তি নেই। এতে খরচও বাড়ে, পরিবেশেরও ক্ষতি হয়।

আরও পড়ুন

এ ছাড়া নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি পুনঃব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধের সিদ্ধান্তকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, গ্রীষ্মের উচ্চ তাপমাত্রায় শুধু খেলোয়াড়রাই নয়, দীর্ঘ সময় স্টেডিয়ামে অবস্থানকারী দর্শকরাও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে পারেন।

উল্লেখ্য, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে আয়োজন করবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আয়োজনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন সাংগঠনিক ও বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে একাদশে সাতটি পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি কৌশলগত ছকেও পরিবর্তন এনে ৪-৩-৩ ফরমেশনে দলকে অনুশীলন করিয়েছেন ইতালিয়ান এই কোচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন
ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত
ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ বয়কট না করে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। তবে গাজা যুদ্ধে নিহতদের স্মরণে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ ফুটবলাররা। পাশাপাশি ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতাও এড়িয়ে যাবে দলটি।
ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত
এশিয়ান গেমস হকি / লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে জাহিদ হোসেন রাজুর দল।
লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
যে কারণে ১০ লাখ ডলারের প্রস্তাব ফিরিয়ে দিলেন স্যান্টনার
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় অঙ্কের অর্থের হাতছানি থাকলেও জাতীয় দলের দায়িত্বকেই অগ্রাধিকার দিয়েছেন নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছ থেকে দুই বছরের জন্য প্রায় ১০ লাখ ডলারের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার। স্যান্টনারের সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। আগামী ২২ অক্টোবর থেকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে রয়েছে চার টেস্টের সিরিজ। এর পাশাপাশি কেন্দ্রীয় চুক্তি ও অধিনায়কত্বের দায়িত্ব ধরে রাখার পরিকল্পনাও রয়েছে তার। আগামী বছর নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে চান স্যান্টনার। সুযোগ পেলে নেতৃত্ব দেওয়ার ইচ্ছাও রয়েছে তার। স্যান্টনারের সিদ্ধান্তকে তার ব্যক্তিত্ব ও দলপ্রেমের প্রতিফলন হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। পুরো প্রক্রিয়ায় স্যান্টনারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি। নিউজিল্যান্ড হেরাল্ডকে ওয়াল্টার বলেন, আমার কাছে এটা একজন মানুষের চরিত্রের মাপকাঠি। অন্য কাউকে বিচার করার জন্য নয়, তবে মিচের ক্ষেত্রে দলকে সবার আগে রাখার বিষয়টি তার চরিত্রই তুলে ধরে। স্যান্টনারের কাছে নিউজিল্যান্ডের অধিনায়কত্বের গুরুত্বও তুলে ধরেছেন ওয়াল্টার। তার মতে, দেশের নেতৃত্ব দেওয়াটা স্যান্টনারের কাছে বিশেষ কিছু। সামনে থাকা টেস্ট সিরিজগুলোতেও দলের হয়ে খেলার প্রবল ইচ্ছা রয়েছে তার। ওয়াল্টার বলেন, দেশের অধিনায়কত্ব তার কাছে কী অর্থ বহন করে, সেটা আমি জানি। সামনে যে টেস্টগুলো আছে, সেগুলোর অংশ হওয়ার ইচ্ছাটাও তার প্রবল। তাই বিষয়টি কারও কাছে অবাক করার মতো হলেও আমার কাছে নয়। জাতীয় দলের প্রতি স্যান্টনারের এই অগ্রাধিকার অবশ্য নতুন নয়। এর আগেই তিনি কেন্দ্রীয় চুক্তি ও নেতৃত্বের দায়িত্ব ধরে রাখার ইচ্ছা জানিয়েছিলেন। একই সঙ্গে দেশের মাটিতে অনুষ্ঠেয় আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুত থাকতে চান তিনি। তাই দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকার জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পথ বেছে নেননি। তবে নিউজিল্যান্ডের সব ক্রিকেটার একই পথ অনুসরণ করছেন না। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ ধরে রাখতে ভিন্ন ধরনের চুক্তি বেছে নিয়েছেন ফিন অ্যালেন, টিম সেইফার্ট, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান ও অ্যাডাম মিলনের মতো ক্রিকেটাররা। ডেভন কনওয়ে ও ফার্গুসনও নমনীয় চুক্তির ব্যবস্থায় গেছেন। অর্থাৎ নিউজিল্যান্ডের ক্রিকেটে এখন জাতীয় দলকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং তুলনামূলক বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার দুই ধরনের পথই খোলা রয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তারকে অবশ্য নেতিবাচকভাবে দেখছেন না ওয়াল্টার। বিশ্বের বিভিন্ন লিগে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সুযোগ পাওয়া তাদের আন্তর্জাতিক স্বীকৃতিরই অংশ বলে মনে করেন তিনি। ওয়াল্টারের ভাষায়, আমাদের খেলোয়াড়রা যখন স্বীকৃতি পায়, আমি খুশি হই। ক্রিকেট যেদিকে এগোচ্ছে, এটা তারই বাস্তবতা। তবে সবকিছুর ওপরে জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ ধরে রাখাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন নিউজিল্যান্ডের কোচ। তার মতে, ক্রিকেটারদের দেশের হয়ে খেলার ক্ষুধা ধরে রাখতে হবে এবং এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা নিউজিল্যান্ডকে নিজেদের ঘর মনে করে। আরটিভি/এসকে
যে কারণে ১০ লাখ ডলারের প্রস্তাব ফিরিয়ে দিলেন স্যান্টনার
৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ
৪১ বছর বয়সেও লুকা মদ্রিচের পায়ের জাদু কমেনি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের গুঞ্জনের মধ্যেই উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন ক্রোয়েশিয়ার এই তারকা মিডফিল্ডার।
৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ
আরও পড়ুন
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
কক্সবাজারে বেড়িবাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী