ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জয়ের জার্সি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। ছবি: সংগৃহীত

নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের বিমানে উঠেছে ব্রাজিল ফুটবল দল। এর মাঝেই ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ১৯৫৮ বিশ্বকাপ জয়ের ১০ নম্বর জার্সি নিলামে উঠতে যাচ্ছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে জার্সিটির দাম হতে পারে ৭০ কোটি টাকারও বেশি।

মঙ্গলবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান সথবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়াত ব্রাজিল কিংবদন্তির প্রথম বিশ্বকাপ জয়ের জার্সিটির দাম হতে পারে ৬০ লাখ ডলারেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় তা ৭৩ কোটি ৭৪ লাখ টাকা। ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে নিলাম।

আরও পড়ুন

১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপ জেতেন পেলে। সথবির তথ্য অনুযায়ী ব্রাজিল কিংবদন্তি তাঁর প্রথম বিশ্বকাপ জয়ের জার্সিটি সতীর্থ ও বন্ধু দিদাকে উপহার দিয়েছিলেন। দিদার পরিবার বহু বছর এটি সংরক্ষণ করে রেখেছিল। পরে এটা এক জাদুঘরে উন্মুক্ত করা হয়েছিল এবং ২০০৪ সালে প্রথমবার নিলামে তোলা হয়েছিল।

সথবির বিশেষ ‘দ্য বিউটিফুল গেম’ নিলামে ১৯৮৬ সালের ‘হ্যান্ড অব গড’-এর ব্যবহৃত আর্মব্যান্ড ও লিওনেল মেসির ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রয়েছে। নিলামে থাকা সামগ্রীগুলোর উন্মুক্ত প্রদর্শনী ১ জুলাই নিউ ইয়র্ক সিটির সথবির ব্রিউয়ার বিল্ডিংয়ে তোলা

ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭ গোল করেন পেলে। অ্যাসিস্ট করেছেন ৪১ গোলে। যার মধ্যে বিশ্বকাপে ১৪ ম্যাচে করেন ১২ গোল। ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ে তিনি অসাধারণ অবদান রেখেছিলেন। সেবার ৬ গোলের পাশাপাশি তাঁর ছিল ১ অ্যাসিস্ট।

যার মধ্যে সেমিতে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক এবং সতীর্থদের দিয়ে একটি গোলও করিয়েছিলেন। ফাইনালে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। পেলের প্রকৃত নাম ছিল এদসন আরান্তেস দো নাসিমন্তো। তার দেখানো পথেই ব্রাজিল জিতেছে পাঁচ বিশ্বকাপ।

সবশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০০২ সালে। যার মধ্যে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে তিনবার বিশ্বকাপ জিতেছিলেন ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি। ২০২২ সালের ২৯ ডিসেম্বর কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে চলে গিয়েছিলেন না ফেরার দেশে।

এবার বিশ্বকাপের মাঝেই চলবে তার জার্সির নিলাম। ব্রাজিলের প্রয়াত কিংবদন্তির নিলামের তিন দিন পর নিউইয়র্কে হবে ফাইনাল। এর আগে ২০২২ সালে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সিটি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় তা ১১৪ কোটি ১৫ লাখ টাকা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও