ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

এলপিএলে সাকিবসহ দল পেলেন যেসব বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:০২ পিএম
ছবি: সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের ড্রাফটে নিবন্ধন করেছিলেন ৪৮ বাংলাদেশি ক্রিকেটার। তবে দল পেয়েছেন মাত্র দুজন—মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

এর আগে সরাসরি চুক্তিতে দল পান আরো তিন বাংলাদেশি—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস। সব মিলিয়ে পাঁচ বাংলাদেশি খেলবেন এবারের এলপিএলে।

অলরাউন্ডার সাকিব ও পেসার তাসকিনকে সতীর্থ হিসেবে দেখা যাবে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংসে। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ খেলবেন গল গ্যালান্টসের হয়ে।

আরও পড়ুন

এ ছাড়া পেসার হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে কলম্বো ক্যাপস। এলপিএলের আগে ও পরে কেন্টের হয়ে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলার কথা হাসানের।

এলপিএলের অন্য দুই দল ডাম্বুলা সিক্সার্স ও ক্যান্ডি রয়্যালস কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কেনেনি।

এলপিএলের ষষ্ঠ আসর শুরু হবে ১৭ জুলাই, ফাইনাল ৮ আগস্ট। আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের শেষ ম্যাচ ১৯ জুলাই। তাই তাসকিন, লিটন, মিরাজ ও হাসান এলপিএলে শুরুর দিকে একটি বা দুটি ম্যাচ মিস করতে পারেন।

তবে রাজনৈতিক কারণে সাকিব যেহেতু বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না, তাই এলপিএলের শুরু থেকেই তাকে পাবে জাফনা কিংস।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্যারিককে বরখাস্ত করে পচেত্তিনোর দরজায় ম্যানচেস্টার ইউনাইটেড!
টানা ব্যর্থতায় মাইকেল ক্যারিককে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড। এর মাঝেই গুঞ্জন উঠেছে, ম্যানইউকে আবারও সাফল্যের পথে ফেরাতে কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন মাউরিসিও পচেত্তিনো। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই ৪৫ বছর বয়সী কোচকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টারের ক্লাবটি।  চলতি বছরের জানুয়ারিতে এরিক টেন হ্যাগের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন ক্লাবের কিংবদন্তি ক্যারিক। ২০২৫-২৬ মৌসুমের বাকি ১৭ ম্যাচের মধ্যে ১২টিতে জয় এনে দলকে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে নিয়ে গিয়েছিলেন তিনি।  ওই সময়ে লিগের অন্য যেকোনো দলের চেয়ে বেশি পয়েন্টও সংগ্রহ করেছিল ইউনাইটেড। এরপর চলতি মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডে স্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় তাকে।  তবে চলতি মৌসুমে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রিমিয়ার লিগে ২০ দলের মধ্যে ১৮তম স্থানে রয়েছে ইংলিশ জায়ান্টরা। অর্থাৎ অবনমন অঞ্চলে অবস্থান করছে দলটি।  গত আগস্টের পর লিগে আর কোনো জয়ের দেখা পায়নি রেড ডেভিলরা। অন্যদিকে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগেও তাদের অবস্থান ১৭তম। ক্যারিকের উত্তরসূরি হিসেবে টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ পচেত্তিনোর সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়ে ক্লাবটির সমঝোতা বেশ কিছুদিন আগেই হয়েছে বলে জানা গেছে।  ২০৩০ সালের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন পচেত্তিনো। তবে তার চুক্তিতে প্রায় ৯০ লাখ ইউরোর (১২৫ কোটি টাকা) একটি রিলিজ ক্লজ রয়েছে। এই রিলিজ ক্লজের কারণে দ্রুতই পচেত্তিনোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন কোচ হিসেবে অভিষেক হতে পারে তার। অন্যদিকে, ক্যারিক এখন নতুন কোনো চ্যালেঞ্জের সন্ধান করতে পারেন। এর আগে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব মিডলসব্রোর কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। আরটিভি/এসআর  
ক্যারিককে বরখাস্ত করে পচেত্তিনোর দরজায় ম্যানচেস্টার ইউনাইটেড!
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ / পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের
চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে এদিন নিজের সেরাটা দিতে পারেনি জুনিয়র টাইগাররা। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে যুবা টাইগাররা। একমাত্র ব্যতিক্রম ছিলেন আল মুহি। তিনি ফিফটির দেখা পেয়েছেন। ৪৫ বলে ৫০ করে আউট হন তিনি।  এছাড়া রাকিবুল হোসেন ২৬ ও আল রাফি করেন ২০ রান। ব্যাটিং ব্যর্থতায় ৩১.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের রিজুয়ানুল্লাহ ৮ ওভারে ৩০ রান খরচায় নেন ৫ উইকেট। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান এবং উসমান খান অর্ধশতক তুলে নেন। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। কিন্তু ম্যাচে টাইগার বোলারদের একমাত্র সাফল্য এটাই। এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে সহজেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান দল। উসমান খান ৬৪ ও আব্দুল জাদির ৮ রানে অপরাজিত থাকেন। আরটিভি/এসআর  
পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
দীর্ঘদিন পর দুর্দান্ত ফুটবল খেলছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে যখন উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা, তখনই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল।
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ফিফার বিশেষ দায়িত্বে সুনীল ছেত্রী, প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ইতিহাস
ফিফার বিশেষ উদ্যোগ ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রামে’ যুক্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ফুটবলার সুনীল ছেত্রী। এই কর্মসূচিতে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি।
ফিফার বিশেষ দায়িত্বে সুনীল ছেত্রী, প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ইতিহাস
আরও পড়ুন
পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রান্নাঘরের বর্জ্য থেকে জ্বালানি, হংকংয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় বুটেক্সের আরিয়ানের দল