ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে ফেভারিট নয় ব্রাজিল, মনে করেন কাসেমিরো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
কাসেমিরো। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে ব্রাজিলকে শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে এখন আর দেখছেন না অনেকে। তবে বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন না অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। তার মতে, ফেভারিটের চাপ না থাকাই বরং ব্রাজিলের জন্য ইতিবাচক হতে পারে।

বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে ফিফার মিডিয়া চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, আমরা সবচেয়ে বড় ফেভারিট নই। অবশ্যই আমাদের ভালো একটি দল আছে। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সুন্দর সমন্বয় রয়েছে স্কোয়াডে।

তিনি আরও বলেন, হয়তো এবার আমরা অন্য কয়েকটি দলের চেয়ে এক ধাপ পিছিয়ে আছি। কিন্তু আমরা সতর্ক ও প্রস্তুত। এটা সব সময় ইতিবাচক বিষয়। আমরা ভালো অবস্থায় টুর্নামেন্টে যেতে চাই এবং দারুণ একটি বিশ্বকাপ খেলতে চাই।

বাজি প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং ইংল্যান্ডকে ব্রাজিলের চেয়ে এগিয়ে রাখা হচ্ছে। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

৩৪ বছর বয়সী কাসেমিরো আরও জানান, সাম্প্রতিক সময়ে ব্রাজিল দলকে কঠিন সময় পার করতে হয়েছে। গত বছর নতুন সভাপতি নিয়োগ এবং কোচিং স্টাফ পরিবর্তনের কারণে দলীয় স্থিতিশীলতা কিছুটা বাধাগ্রস্ত হয়।

তিনি বলেন, ম্যানেজার পরিবর্তন, সভাপতি পরিবর্তন এবং নানা অস্থিরতার কারণে এটি কঠিন একটি চক্র ছিল। কোচের সঙ্গে আমরা খুব অল্প সময় কাজ করেছি। তার অভিজ্ঞতা অসাধারণ, তবে বাস্তবে আমরা একসঙ্গে মাত্র ৪০ দিনের মতো কাজ করেছি।

আরও পড়ুন

তবে তিনি বর্তমান স্কোয়াড নিয়ে আশাবাদী। কাসেমিরোর মতে, অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটি বিশ্বকাপে ভালো কিছু করার সক্ষমতা রাখে।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। গ্রুপ পর্ব পেরিয়ে শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করতে চায় সেলেসাওরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার শেষ অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করে তাকে সম্মান জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
আরও পড়ুন
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও 
ঐতিহাসিক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এক হালি গোল খেল ভারত