ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

২০২৬ বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে রোবট কুকুর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০২:৫০ পিএম
বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে রোবট কুকুর।ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে আরও নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে অত্যাধুনিক রোবট কুকুর মোতায়েনের পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টের প্রধান ব্রডকাস্ট সেন্টারের নিরাপত্তা জোরদারে ব্যবহার করা হবে এসব স্বয়ংক্রিয় রোবোটিক ইউনিট।

ফিফা জানিয়েছে, রোবট কুকুরগুলো ২৪ ঘণ্টা নজরদারি চালাতে সক্ষম। উন্নত সেন্সর, উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সমন্বয়ে তারা সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করতে পারবে এবং তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মীদের সতর্কবার্তা পাঠাবে।

বিশ্বকাপ চলাকালে প্রধান ব্রডকাস্ট সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে কাজ করে। এখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ম্যাচ সম্প্রচারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত কার্যক্রম পরিচালিত হয়। ফলে বিপুল পরিমাণ সরঞ্জাম ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ওপর জোর দিচ্ছে ফিফা।

রোবট কুকুরগুলো নির্ধারিত রুটে টহল দেওয়ার পাশাপাশি দুর্গম কিংবা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও নজরদারি চালাতে পারবে। এছাড়া তারা রিয়েল-টাইম ভিডিও ও তথ্য সরবরাহ করবে, যা নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও দ্রুততর করবে।

আরও পড়ুন

ফিফার ভাষ্য, ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাটি মনে করছে, উন্নত রোবোটিক প্রযুক্তির সংযোজন নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা