ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। মঙ্গলবার (২ জুন) সকালে নিউ জার্সির নিউয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেলেসাওদের বহর। রিও ডি জেনেইরো থেকে যাত্রা করা দলটি স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখে।

বিমানবন্দর থেকে প্রায় ৫০ মিনিটের বাসযাত্রা শেষে দলটি ওঠে নিউ জার্সির বাস্কিং রিজ এলাকায় অবস্থিত ‘দ্য রিজ’ হোটেলে। নিরিবিলি পরিবেশে থাকা এই হোটেলেই বিশ্বকাপ চলাকালে ব্রাজিল দলের আবাসন ও প্রস্তুতির গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হবে।

খেলোয়াড়দের সর্বোচ্চ গোপনীয়তা, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এই ভেন্যু নির্বাচন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। পাশাপাশি হোটেলটির অবস্থান দলের অনুশীলন কেন্দ্রের কাছাকাছি হওয়ায় যাতায়াতেও সুবিধা হবে।

ব্রাজিলের অনুশীলন ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে নিউইয়র্ক রেড বুলসের মালিকানাধীন কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারকে। নিউ জার্সির মরিস্টাউনে অবস্থিত আধুনিক এই প্রশিক্ষণ কেন্দ্রটি হোটেল থেকে মাত্র ১৫ মিনিট দূরে।

নতুন প্রধান কোচ কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এটি হবে ব্রাজিলের প্রথম অনুশীলন সেশন। বাংলাদেশ সময় বুধবার (৩ জুন) ভোরে শুরু হওয়া অনুশীলনে খেলোয়াড়দের ফিটনেস, কৌশলগত পরিকল্পনা এবং ম্যাচ প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন

বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী শনিবার (৬ জুন) ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি হবে আনচেলত্তির দলের বিশ্বকাপ-পূর্ব শেষ পরীক্ষা।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার শেষ অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করে তাকে সম্মান জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
আরও পড়ুন
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও 
রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান