প্রথম টি-টোয়েন্টির একাদশ নিয়ে যা বললেন লিটন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৬:০৫ পিএম


প্রথম টি-টোয়েন্টির একাদশ নিয়ে যা বললেন লিটন
সংবাদ সম্মেলনে কথা বলেছেন লিটন। ছবি: ভিডিও থেকে নেওয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুরে পেসারদের দাপটে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। তবে টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে একাদশ নিয়ে ধোঁয়াশা কাটালেন না অধিনায়ক লিটন দাস।

মঙ্গলবার (১৬ জুন) টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

এসময় একাদশ নিয়ে লিটন বলেন, প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা, কোন উইকেটে খেলছি, উইকেটের আচরণ কেমন হবে; সবকিছু বিবেচনায় নিয়েই একাদশ সাজানো হবে। যেহেতু দুইজনের বেশি তিন স্পিনার একসঙ্গে খেলার সম্ভাবনা খুব কম। আবার খেলতেও পারে। দেখা যাক, কাল পর্যন্ত অপেক্ষা করেন।

আরও পড়ুন

স্কোয়াডে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের সঙ্গে আরও একজন স্পিনার থাকায় একাদশে স্পিন কম্বিনেশন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে অধিনায়কের কথায় পরিষ্কার, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ম্যাচের দিন উইকেটের আচরণের ওপর।

অবশ্য একাদশ নিয়ে প্রশ্নের পাশাপাশি দলের আত্মবিশ্বাস নিয়েও কথা বলেছেন লিটন। ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো ক্রিকেট খেলাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

লিটন বলেন, ‘অবশ্যই যখন বড় দলের সঙ্গে ভালো ক্রিকেট খেলবেন, শুধু সিরিজ জেতাই নয়, আমরা তিন ম্যাচেই ভালো ক্রিকেট খেলেছি। এটা আমাদের জন্য ইতিবাচক। তবে টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাট। আমাদের দলও ভিন্ন, তাদের দলও ভিন্ন। তবু বেশিরভাগ ক্রিকেটার ওয়ানডে সিরিজ খেলেছে, তাই আত্মবিশ্বাসটা আছে।’

বাংলাদেশের পেস আক্রমণও এবার পূর্ণ শক্তিতে ফিরেছে। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের ফেরায় বেড়েছে প্রতিযোগিতা। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন লিটন।

তিনি বলেন, এটা দলের জন্য খুবই ভালো। বেঞ্চ অনেক শক্ত হয়েছে। যেকোনো খেলোয়াড়কে খেলানো সম্ভব। তাসকিন ও ফিজ বড় নাম। তাদের অভিজ্ঞতাও অনেক। আগের সিরিজে বিশ্রামে ছিল, এখন ফিরেছে। পূর্ণ শক্তির দল নিয়েই আমরা মাঠে নামছি।

তবে শুধু বোলিং নয়, ব্যাটিং বিভাগেও আরও উন্নতির সুযোগ দেখছেন অধিনায়ক। বিশেষ করে লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের কাছ থেকে বেশি অবদান প্রত্যাশা তার। 

ব্যাটিং ইউনিট নিয়ে টাইগার দলপতি আরও বলেন, যেকোনো দলের সাথে জিততে গেলে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আমাদের লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাট করে, তাদেরও অনেক দায়িত্ব আছে। সুযোগ পেলে মনে হয় তাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পেলে দল ভালো ফল এনে দিবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission