ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারানো সহজ হবে না: মিচেল মার্শ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৫:২৩ পিএম
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে মিচেল মার্শ । ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় অজিরা। তবে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা সহজ হবে না বলে জানিয়েছেন মিচেল মার্শ।

মঙ্গলবার (১৬ জুন) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসেছিলেন এ কথা বলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।

তিনি বলেন, দলে অনেক পরিবর্তন আছে। আমরা সিরিজ জয়ের আশা করছি। ভালো ক্রিকেট খেলার আশা করছি। ছেলেরা মুখিয়ে আছে। তবে হ্যাঁ, অবশ্যই এটা আমাদের জন্য কঠিন সফর।

আরও পড়ুন

অস্ট্রেলিয়া ডমিনেট করতে পারবে কি না এমন প্রশ্নে মার্শ বলেন, অভিজ্ঞ ক্রিকেটারদের অনেকেই দলে ফিরে এসেছে। আবার দলে তরুণ ক্রিকেটাররা আছে, এনার্জিতে ভরপুর যারা আবার বাংলাদশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।

ওয়ানডে সিরিজে না খেললেও বাংলাদেশি পেসারদের প্রশংসা করেছেন অজি অধিনায়ক। তার ভাষ্য, বাংলাদেশের পেসাররা অনেক ভালো করছে। এটা তাদের ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার। ২০২১ সালে এসে যে কন্ডিশন পেয়েছিলাম এবার তারচেয়ে ভিন্ন কন্ডিশন দেখেছি। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এটা দারুণ ব্যাপার। পেসাররা বাংলাদেশের এক্সাইটিং প্রসপেক্ট।

তিনি বলেন, এই ফরম্যাটে তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে মুখিয়ে আছি। তারা এমন একটা দল যারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট এসে অনেকখানি বদলে গেছে। তরুণদের সামনে অভিজ্ঞরা পিছিয়ে যাচ্ছে। অভিজ্ঞরা আরও এগিয়ে যাওয়ার তাড়না বোধ করছে। ক্রিকেটারদের উন্নতি আগের চেয়ে বেশি হচ্ছে। বাংলাদেশের মতো জায়গায় এলে চ্যালেঞ্জ থাকবেই।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
জমি দখল করতে শতাধিক ফল গাছের সর্বনাশ করলেন ইসলামী আন্দোলনের নেতা
চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার