ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ নিয়ে মেসির এক মন্তব্যে নতুন জল্পনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৪:৪২ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসি ৩৯ বছরে পা দিলেও মাঠের পারফরম্যান্সে বয়স যেন কেবলই একটি সংখ্যা। চলমান বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে থাকা এই আর্জেন্টাইন অধিনায়ককে ঘিরে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে ২০৩০ বিশ্বকাপে তার অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে।

কাতার বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, চলমান আসরে যেন সেখান থেকেই শুরু করেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে আরও দুই গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা বাড়িয়েছেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও তিনি নতুন উচ্চতায় পৌঁছেছেন। পাশাপাশি চলতি আসরের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যেও রয়েছেন তিনি।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মেসির কাছে জানতে চাওয়া হয়, দীর্ঘ ক্যারিয়ারে এত অর্জনের পর তার অনুভূতি কী। জবাবে তিনি বলেন, সত্যি বলতে আমি এসব ভেবে খেলি না। আমি শুধু বর্তমান নিয়ে ভাবি এবং প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে আরেকটি প্রশ্ন ৪২ বছর বয়সে সপ্তম বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে কি না। এর উত্তরে মেসি সরাসরি না বলে হেসে বলেন, পরে দেখা যাবে কী হয়।

মাত্র কয়েকটি শব্দই ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। কারণ কিছুদিন আগেও ভবিষ্যৎ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মেসি স্পষ্টভাবে “অবশ্যই না” বলেছিলেন। সেই অবস্থান থেকে সরে এসে “দেখা যাবে” মন্তব্য করায় শুরু হয়েছে নতুন জল্পনা।

অবশ্য ভবিষ্যৎ নিয়ে সতর্ক অবস্থান নেওয়া মেসির জন্য নতুন কিছু নয়। ২০২২ বিশ্বকাপ জয়ের পরও তিনি নিশ্চিত ছিলেন না পরবর্তী বড় টুর্নামেন্টগুলোতে খেলবেন কি না। কিন্তু শেষ পর্যন্ত মাঠে নেমে দলকে সাফল্য এনে দিয়েছেন এবং নিজের নামের পাশে যোগ করেছেন নতুন নতুন রেকর্ড।

ইতোমধ্যে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তি গড়েছেন মেসি। এছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি জয়, সবচেয়ে বেশি ম্যাচ এবং সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ডও এখন তার দখলে।

আরও পড়ুন

তবে ২০৩০ বিশ্বকাপ এখনও অনেক দূরের পথ। তখন মেসির বয়স ৪২ বছর ছাড়িয়ে যাবে। তবুও বর্তমান ফর্ম, ফিটনেস এবং প্রভাব বিবেচনায় তাকে নিয়ে কোনো সম্ভাবনাই উড়িয়ে দিতে রাজি নন ফুটবলপ্রেমীরা। মেসি নিজেও দরজা পুরোপুরি বন্ধ করেননি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এই জল্পনা আরও জোরালো হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় শেষ মুহূর্তে এসে নতুন তথ্য সামনে এসেছে। আদালতের নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত ছিল এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
ব্যাট হাতে ছোট্ট অবদান, বল হাতে বিধ্বংসী বোলিং অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ারের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা