ব্রাজিলকে নিয়ে বাজিতে হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১০:৩১ পিএম


ব্রাজিলকে নিয়ে বাজিতে হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে করা এক মজার বাজিতে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ওয়েইন রুনিকে। আর প্রতিশ্রুতি অনুযায়ী সেই বাজির শর্তও পূরণ করেছেন তিনি বৈঠা হাতে নেমে পড়েছেন নৌকা বাইতে।

বিশ্বকাপের শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে বড় চমক দেখায় নরওয়ে। ম্যাচের আগে রুনি রসিকতা করে বলেছিলেন, নরওয়ে যদি ব্রাজিলকে হারাতে পারে, তাহলে আমি নদীতে নৌকা বাইব। নরওয়ের 'ভাইকিং রো' উদযাপনকে ঘিরেই এমন মন্তব্য করেছিলেন তিনি।

কিন্তু অবিশ্বাস্যভাবে ব্রাজিলকে বিদায় করে দেয় আর্লিং হাল্যান্ডের নরওয়ে। ম্যাচ শেষে দুই গোল করা হাল্যান্ডও রুনিকে বাজির কথা মনে করিয়ে দিয়ে মজা করে বলেন, ওয়েইন, এখন কিন্তু তোমাকে নৌকা বাইতে হবে।

প্রতিশ্রুতি ভাঙেননি রুনি। যদিও আগে বলেছিলেন ইংল্যান্ডের মার্সি নদীতে নৌকা বাইবেন, বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে টেলিভিশন বিশ্লেষকের দায়িত্ব পালন করায় শেষ পর্যন্ত নিউইয়র্কের হাডসন নদীতেই বৈঠা হাতে নৌকায় ওঠেন তিনি।

শনিবার সাবেক ইংল্যান্ড সতীর্থ জো হার্ট ও মিকা রিচার্ডসকে সঙ্গে নিয়ে নৌকা বাইতে দেখা যায় রুনিকে। নৌকা ছাড়ার আগে বিবিসিকে তিনি বলেন, আর্লিং কথা অনুযায়ী আমরা হাডসন নদীতে বৈঠা বাইতে নেমেছি।

আরও পড়ুন

রুনির এই প্রতিশ্রুতি রক্ষা ও হালকা মেজাজের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবলপ্রেমীরা তার কথার মূল্য রাখার প্রশংসা করছেন এবং ঘটনাটিকে বিশ্বকাপের অন্যতম মজার মুহূর্ত হিসেবে দেখছেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission