ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মুসলিম ফুটবলারদের সম্মানে বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কারের নিয়ম পরিবর্তন ফিফার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা। ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলে ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান জানিয়ে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদানের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলার, অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় কিংবা অ্যালকোহল ব্র্যান্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে অনিচ্ছুক ফুটবলারদের জন্য স্পনসরের লোগোবিহীন বিশেষ ট্রফি ও আনুষ্ঠানিক মঞ্চ ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।

বিশ্বকাপের ‘সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারের পৃষ্ঠপোষকতা করছে বিয়ার ব্র্যান্ড মাইকেলব আল্ট্রা। সাধারণত এই পুরস্কারের ট্রফি এবং ফটোসেশনের ব্যাকড্রপে স্পনসর প্রতিষ্ঠানের লোগো সুস্পষ্টভাবে প্রদর্শিত হয়। তবে নতুন ব্যবস্থায় নির্দিষ্ট খেলোয়াড়দের জন্য স্পনসরের লোগোর পরিবর্তে বিশ্বকাপের নিজস্ব ব্র্যান্ডিং ও ‘দ্য সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ শিরোনাম ব্যবহার করা হচ্ছে।

বিষয়টি আলোচনায় আসে মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারিকে ঘিরে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে টুর্নামেন্টের দ্রুততম গোল করে ম্যাচসেরা নির্বাচিত হওয়ার পর তার হাতে থাকা ট্রফিতে কোনো স্পনসর লোগো দেখা যায়নি। পরে জানা যায়, একই ধরনের লোগোবিহীন ট্রফি পেয়েছেন মিসরের ইমাম আশুর, জর্ডানের আলি অলওয়ান, ইরানের রামিন রেজাইয়ান, কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা এবং আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দেও।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত গ্রহণ করেছে ফিফা। ইসলাম ধর্মে মদ্যপ পানীয় গ্রহণ নিষিদ্ধ হওয়ায় অনেক মুসলিম খেলোয়াড় অ্যালকোহল-সংশ্লিষ্ট ব্র্যান্ডের প্রচারণার সঙ্গে নিজেদের যুক্ত করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়েই বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

স্পোর্টসবাইবেলকে দেওয়া এক বক্তব্যে ফিফার এক মুখপাত্র জানান, নির্বাচিত খেলোয়াড়ের অনুরোধের ভিত্তিতে স্পনসরবিহীন ট্রফি ও ব্যাকড্রপ ব্যবহারের সুযোগ দেওয়া হয়। শুধু মুসলিম খেলোয়াড়ই নন, অন্য ধর্মাবলম্বী কিংবা ব্যক্তিগত কারণে অ্যালকোহল ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত হতে না চাওয়া ফুটবলাররাও এই সুবিধা নিতে পারবেন।

এটি ফিফার জন্য নতুন কোনো উদ্যোগ নয়। এর আগে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপেও একই ধরনের নীতি অনুসরণ করা হয়েছিল। সে সময় আশরাফ হাকিমি ধর্মীয় কারণে স্পনসরবিহীন ট্রফি গ্রহণ করেছিলেন। অন্যদিকে, তখন পালমেইরাসের হয়ে খেলা এবং বর্তমানে চেলসির ফুটবলার ফুটবলার এস্তেভাও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একই সুবিধা পেয়েছিলেন।

অ্যালকোহল স্পনসরশিপ নিয়ে ফুটবলে বিতর্ক নতুন নয়। ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে মিসরের গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাওয়ি ধর্মীয় বিশ্বাসের কারণে প্রচলিত ম্যাচসেরার পুরস্কার গ্রহণে আপত্তি জানিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক ফুটবলে ধর্মীয় বিশ্বাস ও বাণিজ্যিক স্পনসরশিপের মধ্যে ভারসাম্য নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন লিগ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় মুসলিম খেলোয়াড়দের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে উদযাপন ও পুরস্কার প্রদানের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। কোথাও অ্যালকোহলযুক্ত পানীয়ের পরিবর্তে বিকল্প ব্যবহার করা হয়েছে, আবার কোথাও ব্র্যান্ডিংয়ে আনা হয়েছে নমনীয়তা।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, ২০২৬ বিশ্বকাপে ফিফার এই পদক্ষেপ বিশ্ব ফুটবলের অন্তর্ভুক্তিমূলক চরিত্রকে আরও শক্তিশালী করবে। পুরস্কারের মর্যাদা অক্ষুণ্ন রেখেই খেলোয়াড়দের ব্যক্তিগত বিশ্বাস, ধর্মীয় মূল্যবোধ এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বৈচিত্র্যময় বিশ্ব ফুটবলে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে সংস্থাটি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ