ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

যে কারণে বিশ্রাম দেয়া হতে পারে মেসিকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দুই জয়ে আগেই নিশ্চিত করেছে গ্রুপসেরা হওয়া। ফলে আগামী রোববার (২৮ জুন) ভোরে জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য কেবল আনুষ্ঠানিকতা।

এ কারণে ম্যাচটিতে মূল একাদশে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। তার লক্ষ্য, নকআউট পর্বের আগে বেঞ্চের শক্তি যাচাই করা এবং যেসব ফুটবলার এখনো বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি, তাদের সুযোগ করে দেওয়া।

স্ক্যালোনি বলেন, সব ফুটবলারকে সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমার মতে, সবাই সুযোগ পাওয়ার যোগ্য। জর্ডানের বিপক্ষে সেই সুযোগ আছে, তাই সেটাই করার চেষ্টা করব।

কোচ নির্দিষ্ট করে কারা বিশ্রামে থাকবেন তা না জানালেও ধারণা করা হচ্ছে, দলের অধিনায়ক লিওনেল মেসিকেও বিশ্রাম দেওয়া হতে পারে। বিশ্বকাপ শুরুর আগে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগলেও এখন পর্যন্ত দুই ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। প্রথম ম্যাচে হ্যাটট্রিক এবং দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে ইতোমধ্যে পাঁচ গোল করেছেন মেসি।

যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়ায় টানা ম্যাচ খেলায় ফুটবলারদের ওপর বাড়তি শারীরিক চাপ পড়ছে। তাই নকআউট পর্বের আগে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়াই হতে পারে স্ক্যালোনির কৌশল।

তবে অন্য একটি বিষয়ও আলোচনায় রয়েছে। বর্তমান ফর্ম বিবেচনায় জর্ডানের বিপক্ষেও গোলের সুযোগ রয়েছে মেসির। সে ক্ষেত্রে গোলদাতার তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করতে পারবেন তিনি। ইতোমধ্যে তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে। ফলে মেসি আদৌ বিশ্রাম নেবেন কি না, তা নিয়েও রয়েছে কৌতূহল।

মেসির পরিবর্তে তরুণ ফরোয়ার্ড নিকোলাস পাজকে একাদশে দেখা যেতে পারে। এছাড়া হুলিয়ান আলভারেজ়, নিকোলাস ট্যাগলিয়াফিকো, পারেদেসরাওকে আরও বেশি সময় মাঠে রাখার পরিকল্পনা রয়েছে কোচের, যাতে তারা পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পান।

অন্যদিকে, আগের ম্যাচে চোট পাওয়া ক্রিশ্চিয়ান রোমেরোকেও বিশ্রাম দেওয়া হতে পারে। তার জায়গায় অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডিকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

আরও পড়ুন

নকআউট পর্বের আগে স্কোয়াডের গভীরতা যাচাই এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সতেজ রাখাই এখন আর্জেন্টিনার প্রধান লক্ষ্য। জর্ডানের বিপক্ষে ম্যাচটি তাই ফলাফলের চেয়ে দল গুছিয়ে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন স্ক্যালোনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লা ফুয়েন্তের সঙ্গে বড় চুক্তি স্পেনের
শিরোপা খরায় পুড়তে থাকা স্পেনকে একের পর এক বড় সাফল্য এনে দেওয়া কোচ লুইস দে লা ফুয়েন্তের ওপরই আস্থা রাখছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ২০৩০ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তার চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ফুটবল সামিটে দেশটির সভাপতি রাউল লোসান ঘোষণা করেন যে, দে লা ফুয়েন্তের কাজের ধারাবাহিকতা, অর্জিত সাফল্য এবং ব্যাপক জনসমর্থনের ওপর ভিত্তি করেই চুক্তি বৃদ্ধির এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লুইস এনরিখের বিদায়ের পর স্পেনের দায়িত্ব গ্রহণ করেছিলেন দে লা ফুয়েন্তে। তার অধীনে স্পেন দল ২০২৩ সালের উয়েফা নেশনস লিগ, ২০২৪ ইউরো এবং ২০২৬ ফিফা বিশ্বকাপ জয় করে। ২০৩০ ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। সেই ঐতিহাসিক আসরে স্বাগতিক হিসেবে বিশ্বমঞ্চে স্প্যানিশদের নেতৃত্ব দেবেন এই ৬৩ বছর বয়সী সফল কোচ। আরটিভি/এসআর
লা ফুয়েন্তের সঙ্গে বড় চুক্তি স্পেনের
যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান
মেজর লিগ সাকারে দুর্দান্ত পারফরম্যান্স করে বেশকিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশি বংশোদ্ভুত ‘সুলিভান ব্রাদার্স’-এর মধ্যে সর্বকনিষ্ঠ কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৬ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। তারই পুরস্কার-স্বরূপ মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন তিনি। ২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক উইন্ডোর স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। ২৬ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত কাভান সুলিভান। সুলিভানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে অনেক দিন ধরেই আলোচনা চলছে। ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক করেন তিনি। চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে তার পারফরম্যান্সও নজর কেড়েছে।  জাতীয় দলে অভিষেক হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলা খেলোয়াড়দের তালিকায় ওপরের দিকে জায়গা করে নেবেন তিনি। সুলিভানের অন্তর্ভুক্তির বিপরীতে সবচেয়ে বড় খবর পুলিসিচের অনুপস্থিতি। ২০২৬ বিশ্বকাপের দলেও ছিলেন এসি মিলানের এই ফরোয়ার্ড। বিশ্বকাপের পর নতুন চক্রের প্রথম স্কোয়াডে তাকে রাখেননি পচেত্তিনো। তবে শুধু পুলিসিচই নন, বিশ্বকাপের দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবার নেই।  ওয়েস্টন ম্যাককেনিও স্কোয়াডে জায়গা পাননি। চোট ও ক্লাব ফুটবলে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়াসহ বিভিন্ন কারণে আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় অনুপস্থিত। অন্যদিকে বিশ্বকাপের পর দলে ফিরেছেন ইউনুস মুসাহ। সামনে যুক্তরাষ্ট্রের চারটি প্রীতি ম্যাচ—পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে। এসব ম্যাচে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার পাশাপাশি ২০৩০ বিশ্বকাপের জন্য দলের ভিত্তি গড়ে তুলতে চান পচেত্তিনো। এমনকি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও এই পরিকল্পনার একটি অংশ। যুক্তরাষ্ট্রের স্কোয়াড গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, দিয়েগো কোচেন ও ব্রায়ান শোয়াক। ডিফেন্ডার: জর্জ ক্যাম্পবেল, সের্হিনিও দেস্ত, অ্যালেক্স ফ্রিম্যান, পেটন মিলার, নিল পিয়ের, ক্রিস রিচার্ডস, মাইলস রবিনসন, অ্যান্টোনি রবিনসন, অস্টন ট্রাস্টি ও ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ড। মিডফিল্ডার: টাইলার অ্যাডামস, ম্যাথিস আলবার্ট, সেবাস্তিয়ান বারহাল্টার, জাভিয়ার গোযো, আদ্রি মেহমেতি, ইউনুস মুসাহ, ব্রুকলিন রেইনস, জিও রেইনা ও মালিক টিলম্যান। ফরোয়ার্ড: কোল ক্যাম্পবেল, জাস্টিন এলিস, জুলিয়ান হল, রিকার্ডো পেপি ও কাভান সুলিভান। আরটিভি/এসআর
যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান
চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে চেলসি। এ ছাড়াও শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে দুপুর দেড়টা, ট্যাপম্যাড ফুটবল লা লিগা এস্পানিওল-এলচে সরাসরি রাত ১টা ইংলিশ প্রিমিয়ার লিগ ব্রেন্টফোর্ড-চেলসি সরাসরি রাত ১টা ফ্যানকোড লিগ ওয়ান মোনাকো-লেন্স রাত ১২টা ৪৫ মি., ফ্যানকোড বুন্দেসলিগা বায়ার্ন-এফসি ইউনিয়ন রাত ১২টা ৩০ মি. , ফ্যানকোড ইতালিয়ান সিরি’আ মোনজা-সাসুয়ালো রাত ১২টা ৪৫ মি.,ফ্যানকোড ও অ্যাপল টিভি আরটিভি/এসআর
চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আগেভাগে পৌঁছে চরম অপমান ও ভোগান্তিতে ভারতীয় অ্যাথলিটরা! রুম নেই, লবিতেই রাত
টুর্নামেন্টের আবাসন ব্যবস্থাকে ‘এখন পর্যন্ত সবচেয়ে বাজে’ বলে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়া। একই অভিযোগ ভারতসহ বেশ কিছু দেশের। 
আগেভাগে পৌঁছে চরম অপমান ও ভোগান্তিতে ভারতীয় অ্যাথলিটরা! রুম নেই, লবিতেই রাত
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসর ঘিরে দুর্নীতির অভিযোগে আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্ত দুজনই বিপিএলের ১১তম ও ১২তম আসরের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ ফাইনালের আয়োজক দাবি মরক্কোর, যা বলছে ফিফা
বিশ্বকাপের পর প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা, চমক ৮ নতুন মুখ
কাজাখস্তানকে একদিনে দুইবার হারাল বাংলাদেশ
বিশ্বকাপ সাফল্যের পর পুরস্কার পেলেন মিশর কোচ হোসাম হাসান