জিওভান্নি ও মার্টিনেজের গোল এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

রোববার, ২৮ জুন ২০২৬ , ০৮:৪২ এএম


জিওভান্নি ও মার্টিনেজের গোল এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
ছবি: এএফপি

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে নেমেছে আর্জেন্টিনা। এই ম্যাচে শুরু থেকে দাপট দেখিয়েছে আলবিসেলেস্তারা। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার (২৮ জুন) ডালাসে ম্যাচের ১৯ মিনিটেই লিড নিয়েছে আর্জেন্টিনা। বক্সের সামনে থেকে দারুণ ওই ফ্রি-কিক নেন জিওভান্নি লো সেলসো। এরপর ৩১তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। এই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন লাউতারো মার্টিনেজ।

প্রথমে নিকোলাস তালিয়াফিকোর লো ক্রস থেকে লাউতারো শট নিলে ঠেকিয়ে দেন জর্ডান গোলরক্ষক। এরপর ফিরতি বলে হেড দেন মার্কোস সেনেসি। কিন্তু বল ক্লিয়ারের চেষ্টায় তাকে বুট দিয়ে আঘাত করেন হাদ্দাদ।

আরও পড়ুন

অথচ আলভারেজের দারুণ হেডটিও হাত ছুঁয়ে বারের উপর দিয়ে পাঠিয়ে দেন জর্ডান গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লা। কিন্তু তার অনবদ্য দুই সেভই ভেস্তে গেল সতীর্থের ফাউলে।

এর আগে বল নিয়ে জর্ডানের বক্সে ঢোকার মুখে লো সেলসোকে কড়া চ্যালেঞ্জে ফেলেন আবু তাহা। রেফারি ফ্রি-কিক দিলে আর্জেন্টিনার এই অ্যাটাকিং মিডফিল্ডার বাঁ পায়ে নিখুঁত শট নিয়েছেন।

সামনে জর্ডানের মানব দেয়ালের পাশের ফাঁকা জায়গায় গোলবার ঘেঁষে নেওয়া শটটি যেন ঠেকানোরও চেষ্টা করলেন না জর্ডান গোলরক্ষক। বিশ্বকাপে নিজের গোল পেলেন লো সেলসো। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission