ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রোমাঞ্চকর ম্যাচে ড্র করে বিশ্বকাপের নকআউটে আলজেরিয়া ও অস্ট্রিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১০:১৫ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিনের ম্যাচে মাঠে নেমেছিল আলজেরিয়া ও অস্ট্রিয়া। নক আউট পর্বের টিকিট পেতে দুই দলের লক্ষ্য ছিল হার এড়ানো। তবে এই ম্যাচের প্রতিটি মিনিটে ছিল রোমাঞ্চ, দুই দল মিলে করেছে ৬ গোল। এতে ড্র করে, নকআউট পর্ব নিশ্চিত করেছে দুই দলই।

রোববার (২৮ জুন) কানসাস সিটিতে শুরু থেকেই জমে ওঠে দুই দলের লড়াই। ২৮ মিনিটে ডেভিড আলাবার বাড়ানো বলে গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন মার্কো আরনাউতোভিচ। তবে বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে রাফিক বেলঘালির গোলে সমতায় ফেরে আলজেরিয়া।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মার্সেল সাবিৎজারের দূরপাল্লার দুর্দান্ত শটে আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া। কিন্তু হাল ছাড়েনি আলজেরিয়া। ৫৯ মিনিটে হোসেম আওয়ারের পাস থেকে রিয়াদ মাহরেজ গোল করে ২-২ সমতা ফেরান।

আরও পড়ুন

নাটকীয়তা আরো বাড়ে যোগ করা সময়ে। ৯৩ মিনিটে আবারও মাহরেজ গোল করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়বে উত্তর আফ্রিকার দলটি।

কিন্তু শেষ কথা বলার বাকি ছিল অস্ট্রিয়ার। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মাইকেল গ্রেগরিশের হেড থেকে বল পেয়ে সাসা কালাইজডজিচ দারুণ এক হেডে জাল কাঁপিয়ে ৩-৩ সমতা ফেরান।

এরপরই শেষ বাঁশি বাজান রেফারি। এই ড্রয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নেয় অস্ট্রিয়া। অন্যদিকে সমান ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ ৩২-এ টিকে থাকল আলজেরিয়াও।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের