জাপানকে হারানোর পর বাংলাদেশি ভক্তদের নিয়ে যা বললেন আলিসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০১:৩২ পিএম


জাপানকে হারানোর পর বাংলাদেশি ভক্তদের নিয়ে যা বললেন আলিসন
বিশ্বকাপের নকআউট পর্বে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর মাঠেই বাঁধভাঙা জয় উদযাপন করছেন ব্রাজিলের তারকা গোলরক্ষক অ্যালিসন বেকার। ছবি: এএফপি

চলমান ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ দল হিসেবে অংশ না নিলেও দর্শক হিসেবে পুরো টুর্নামেন্টেই যেন এক অতিপরিচিত নাম। বিশেষ করে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ শেষ হতেই এ দেশের সমর্থকদের বাঁধভাঙা উল্লাস নিয়মিত জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে। বাংলাদেশিদের এই ফুটবলপ্রেম আর সেলেসাওদের প্রতি অন্ধ ভালোবাসা এবার সরাসরি পৌঁছে গেছে খোদ মাঠের তারকাদের কাছে। জাপানের বিপক্ষে জয়ের পর এবার বাংলাদেশকে নিয়ে নিজের হৃদয়ের আবেগ প্রকাশ করলেন ব্রাজিলের অতন্দ্রপ্রহরী আলিসন বেকার।

গত রাতে শেষ ৩২-এর এক রুদ্ধশ্বাস ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নেয় সেলেসাওরা। ম্যাচে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ঐতিহাসিক জয়ে মাঠে ও মাঠের বাইরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে মিক্সড জোনে এসে ক্যাসেমিরো বাংলাদেশিদের অনন্য সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন

তবে ব্রাজিলিয়ান সমর্থকদের মূল চমকটি উপহার দিয়েছেন লিভারপুল তারকা আলিসন বেকার। জাপানকে হারানোর পর বাংলাদেশি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের ক্যামেরার সামনে আলিসন বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের এভাবে সমর্থন দেওয়ার জন্য। আমি বেশ কিছু উল্লাসের ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ জানাতে চাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’

এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশের আকাশি-সাদা উন্মাদনা নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছিলেন। জর্দানের বিপক্ষে ম্যাচের পর মার্তিনেজ স্মৃতিচারণা করে বলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি সেখানে সশরীরে গিয়েছি এবং দেখেছি তারা আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা।’

জাপানকে বিদায় করে টুর্নামেন্টের সমীকরণে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ নরওয়ে অথবা আইভরিকোস্ট। অন্যদিকে শেষ ৩২-এর বৈতরণী পার হতে আগামী ৪ জুলাই কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission