ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ জেতা ১০ কনিষ্ঠ খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম
পেলে, ইয়ামাল ও রোনালদো নাজারিও। ছবি: আরটিভি

আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলেছে স্পেন। এর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন লামিন ইয়ামাল ও পাউ কুবারসি।

মাত্র ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ জিতে কনিষ্ঠ বিশ্বকাপজয়ীদের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন ইয়ামাল। অন্যদিকে ১৯ বছর ১৭৮ দিন বয়সে শিরোপা জিতে ষষ্ঠস্থানে আছেন কুবারসি।

ব্রাজিল কিংবদন্তি পেলে এখনও রয়েছেন এই তালিকার শীর্ষে। ১৯৫৮ বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৪৯ দিন। দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও, যিনি ১৯৯৪ বিশ্বকাপ জয়ের সময় ছিলেন ১৭ বছর ২৯৮ দিন বয়সী।

আরও পড়ুন

একনজরে বিশ্বকাপজয়ী কনিষ্ঠ ১০ ফুটবলার

পেলে: ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রথম বিশ্বকাপ ছিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ। সেবারের আসরে ৪ ম্যাচে মাঠে নেমে ৬ গোল করেন তিনি। আর তার এই অনবদ্য পারফরম্যান্সে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে ব্রাজিল। শিরোপা জয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৪৯ দিন।

রোনালদো নাজারিও: ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ব্রাজিল দলের স্কোয়াডে ছিলেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। সেবারের আসরে মাঠে না নামা হলেও স্কোয়াডে থাকার কারণে, তিনিও নাম লেখান ব্রাজিলের চতুর্থ শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে। সেই আসরে তার বয়স ছিল ১৭ বছর ২৯৮ দিন।

জিউসেপ বার্গোমি: ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে শিরোপা জেতে ইতালি। সেবার দলটির হয়ে খেলে জিউসেপ বার্গোমি। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৮ বছর ১৭৪ দিন।

কৌতিনহো: ১৯৬২ সালের চিলি বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে জায়গা পান কৌতিনহো। সেবার টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে সেলেসাওরা। সেই বিশ্বকাপে মাঠে নামা না হলেও স্কোয়াডে থাকায় তিনিও হন বিশ্বজয়ী খেলোয়াড়। সেসময় তার বয়স ছিল ১৯ বছর ৬ দিন।

লামিন ইয়ামাল: ২০২৬ বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম লামিন ইয়ামাল। স্পেনের দ্বিতীয় শিরোপাজয়ের আসরে ৮ ম্যাচে মাঠে নেমে করেন ১ গোল। এর মাধ্যমে ব্রাজিলের কৌতিনহোর সঙ্গে যৌথভাবে চতুর্থ কনিষ্ঠ খেলোয়াড় হিসবে নাম লেখান তিনি। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ৬ দিন।

মার্কো আন্তোনিও: ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলের একাদশে ছিলেন মার্কো আন্তোনিও। সেবারের আসরে ইতালিকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল। আসরে ২ ম্যাচে মাঠে নামে আন্তোনিও। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ১৬৫ দিন।

পাউ কুবরাসি: ২০২৬ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো স্পেনের শিরোপা জয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পান দলটির অন্যতম খেলোয়াড় পাউ কুবরাসি। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ১৭৮ দিন।

কিলিয়ান এমবাপ্পে: ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স দ্বিতীয়বার শিরোপা জেতে। সে আসরে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নজরে আসেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ৭ ম্যাচে ৪ গোল করে সেরা উদীয়মান খেলোয়াড় হন তিনি। বিশ্বকাপ জয়ের সময়ে তার বয়স ছিল ১৯ বছর ২০৭ দিন।

মাজোলা: ব্রাজিলের ফরোয়ার্ড মাজোলা দলটির হয়ে ১৯৫৮ বিশ্বকাপ জেতেন। সে আসরে ৩ ম্যাচ খেলে ২ গোল করেন তিনি। বিশ্বকাপ জয়ের সময়ে তার বয়স ছিল ১৯ বছর ৩০৯ দিন।

রুবেন মোরান: ১৯ বছর ৩৪৪ দিন বয়সে উরুগুয়ের হয়ে ১৯৫০ বিশ্বকাপ জেতেন দলটির উইঙ্গার রুবেন মোরান। সে বিশ্বকাপে খেলেন ১টি ম্যাচ।

ফেলিস বোরেল: ১৯৩৪ বিশ্বকাপের শিরোপা জেতে স্বাগতিক ইতালি। সে বিশ্বকাপে দলটির হয়ে অংশ নেওয়া ফেলিস বোরেল বিশ্বকাপজয়ী কনিষ্ঠ খেলোয়াড়ের তালিকায় রয়েছেন দশম স্থানে। সেসময় তার বয়স ছিল ২০ বছর ৬৬ দিন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
শেষ মুহূর্তের নাটকীয় গোলে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে দুইবার পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনে গ্রিক ক্লাব এইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়েছে জোসে মরিনহোর দল।
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ