ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অবসর নিয়ে যা বললেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ছবি: এএফপি

স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন নাকি ‘সরে দাঁড়ানোর সময় এসেছে’, তা নিয়ে এখন ভাবছেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন বার্তায় এই কথা জানিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।

তিনি লিখেছেন, মার্তিনেজ ‘স্বপ্ন দেখেছিলাম আমরা আবারও জিতব। ট্রফিটি আর্জেন্টিনায় ফিরিয়ে এনে আরও একবার ইতিহাস গড়ব। এই যন্ত্রণা ব্যাখ্যা করা কঠিন। অনেক কিছু নিয়ে ভাবতে হবে। সামনে কীভাবে এগোব এবং সরে দাঁড়ানোর সময় হয়েছে কি না, সেটিও দেখতে হবে।’

আরও পড়ুন

দেশ ও সতীর্থদের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার কথাও জানিয়েছেন মার্টিনেজ। তার ভাষায়, আমি সত্যিই খুব দুঃখিত। দেশ ও সতীর্থদের সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।

তবে মার্তিনেজ এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, আবেগ থিতিয়ে যাওয়ার পর আর্জেন্টিনা দলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

প্রসঙ্গত, ৩৩ বছর বয়সী মার্তিনেজ এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৬৭টি ম্যাচ খেলেছেন। ২০২৬ বিশ্বকাপে দলের আটটি ম্যাচের প্রতিটিতেই পুরো সময় মাঠে ছিলেন তিনি। টুর্নামেন্টে দুটি ম্যাচে ক্লিন শিট রাখার পাশাপাশি হজম করেছেন আট গোল।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মার্তিনেজ সে আসরে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসেবে ‘গোল্ডেন গ্লাভ’ পুরস্কারও জিতেছিলেন। মার্তিনেজ ২০২৩ ও ২০২৪ সালে ব্যালন ডি’অর অনুষ্ঠানে বিশ্বের সেরা গোলরক্ষককে দেওয়া ‘ইয়াশিন ট্রফি’ জিতেছিলেন।
​
আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ গ্রেপ্তার
অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন অবসরপ্রাপ্ত সচিব