ইতিহাস বলছে নকআউটে কখনও গোল করতে পারেননি রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১১:১১ পিএম


ইতিহাস বলছে নকআউটে কখনও গোল করতে পারেননি রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো।ছবি: সংগৃহীত

ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার বিরল কীর্তি গড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করাই যার পরিচয়, সেই তারকাই বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত একটি গোলও করতে পারেননি। ফলে ২০২৬ বিশ্বকাপের নকআউটে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে রোনালদোর দীর্ঘদিনের এই গোলখরা। 

বিশ্বকাপের ইতিহাসে রোনালদোর মোট গোলসংখ্যা ১০। তবে বিস্ময়কর বিষয় হলো, তার সবকটি গোলই এসেছে গ্রুপ পর্বে। নকআউট পর্বে বহু ম্যাচ খেললেও এখন পর্যন্ত জালের দেখা পাননি পর্তুগিজ এই সুপারস্টার।

রোনালদো প্রথম বিশ্বকাপ খেলেন ২০০৬ সালে। অভিষেক আসরে ইরানের বিপক্ষে একটি গোল করেন তিনি। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও করেন একটি করে গোল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ছিল তার সবচেয়ে সফল আসর। স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকসহ মোট চারটি গোল করেছিলেন তিনি। ২০২২ সালের কাতার বিশ্বকাপে তার নামের পাশে যোগ হয় আরও একটি গোল।

চলমান ২০২৬ বিশ্বকাপেও গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছেন রোনালদো। প্রথম ম্যাচে গোল না পেলেও উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নিজের উপস্থিতি জানান দেন। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর গোলের দেখা পাননি তিনি।

আরও পড়ুন

এবার রাউন্ড অব ৩২-এ পর্তুগালের প্রতিপক্ষ লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। কাগজে-কলমে পর্তুগালকে এগিয়ে রাখা হলেও অভিজ্ঞ ও শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়েরই আভাস মিলছে। শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে দলের সবচেয়ে বড় ভরসা রোনালদোকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

এখন দেখার বিষয়, বিশ্বকাপের নকআউটে দীর্ঘদিনের গোলখরা কাটিয়ে অবশেষে ইতিহাস বদলাতে পারেন কি না ক্রিশ্চিয়ানো রোনালদো।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission