এবার মেসি-রোনালদোকে নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করলেন আধ্যাত্মিক নেতা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১০:০৩ পিএম


এবার মেসি-রোনালদোকে নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করলেন আধ্যাত্মিক নেতা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে একের পর এক চমকপ্রদ ভবিষ্যদ্বাণী দিয়ে আলোচনায় উঠে এসেছেন ঘানার স্বঘোষিত আধ্যাত্মিক নেতা নানা কাওয়াকু বোনসাম। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ঘিরে তার আগের দাবি নতুন করে আলোচনায় এসেছে। এবার তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, লিওনেল মেসির আর্জেন্টিনা কাবো ভার্দের বিপক্ষেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে, আর শিরোপা জিতবেন ক্রিস্টিয়ানো রোনালদো।

বিশ্বকাপ শুরুর দিকে বোনসাম দাবি করেছিলেন, তিনি নাকি ‘কালো জাদু’ প্রয়োগ করে হ্যারি কেইনকে থামিয়ে দেবেন। সে সময় দুর্দান্ত ফর্মে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল এবং পানামার বিপক্ষে একটি গোল করার পর ঘানার বিপক্ষে তিনি গোলশূন্য ছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বোনসামের দাবি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ঘানার বিপক্ষে গোল করতে না পারলেও পরের ম্যাচের আগে বোনসাম আবার দাবি করেন, তিনি কেইনের ওপর থেকে কথিত অভিশাপ তুলে নিয়েছেন। এরপর ডিআর কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে ইংল্যান্ডকে শেষ ষোলোয় তুলেছিলেন কেইন। এই ঘটনাকে ঘিরে অনেকেই এটিকে নিছক কাকতালীয় বললেও, কেউ কেউ বিষয়টিকে রহস্যময় হিসেবেও দেখছেন।

এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মেসি ও রোনালদো। বোনসামের ভাষ্য, কাবো ভার্দের বিপক্ষে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হবে আর্জেন্টিনার। অন্যদিকে বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফি এবার উঠবে রোনালদোর হাতে।

আরও পড়ুন

তবে বোনসামের এসব বক্তব্যের পক্ষে কোনো বৈজ্ঞানিক বা বাস্তবভিত্তিক প্রমাণ নেই। ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যাচের ফল নির্ধারণ হয় খেলোয়াড়দের পারফরম্যান্স, কৌশল, প্রস্তুতি এবং ম্যাচ পরিস্থিতির ওপর। তাই এসব ভবিষ্যদ্বাণীকে অনেকেই মনস্তাত্ত্বিক আলোচনার অংশ বা কাকতালীয় ঘটনা হিসেবেই দেখছেন।

শেষ পর্যন্ত বোনসামের নতুন ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হবে, নাকি এটিও আলোচনার খোরাক হয়েই সীমাবদ্ধ থাকবে তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission