মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০৮:৪৬ এএম


মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে
ছবি: সংগৃহীত

চলমান ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই আরও জমে উঠেছে। শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোল করে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

রোববার (৫ জুলাই) প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের জয়সূচক গোলটি করেন এমবাপ্পে। বদলি নামা দেজিরে দুয়েকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। স্পটকিক থেকে কোনো ভুল না করে বল জালে জড়ান ফরাসি এই তারকা। তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল।

আরও পড়ুন

এই গোলটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের সপ্তম। ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন লিওনেল মেসির সমান সাত গোল নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। আসরের বাকি ম্যাচগুলোতে এই দুই মহাতারকার লড়াই গোল্ডেন বুটের দৌড়কে আরও আকর্ষণীয় করে তুলবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

শুধু গোল্ডেন বুটের লড়াই নয়, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ব্যক্তিগত আরেকটি অনন্য কীর্তিও গড়েছেন এমবাপ্পে। এটি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের ১৯তম ম্যাচ আর সেই ম্যাচেই করেছেন ১৯তম গোল। অর্থাৎ বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতি ম্যাচে গড়ে একটি করে গোল করার অসাধারণ রেকর্ড ধরে রেখেছেন তিনি।

মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা গোলদাতাদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন এমবাপ্পে। ফরাসি অধিনায়ক যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তবে চলতি আসরের গোল্ডেন বুটের পাশাপাশি বিশ্বকাপের আরও বেশ কয়েকটি গোলের রেকর্ডও নিজের করে নেওয়ার সুযোগ থাকবে তার সামনে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission