ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কেপ ভার্দে ফুটবলারদের আবদার মেটালেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১১:০৪ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের উত্তেজনা শেষ হওয়ার পরই মাঠে দেখা যায় ভিন্ন এক দৃশ্য। প্রতিপক্ষ কেপ ভার্দের ফুটবলারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভাগ করে নেন অধিনায়ক লিওনেল মেসি।

মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচ শেষে মিক্সড জোনে কেপ ভার্দের একাধিক ফুটবলার স্মারক ছবি ও জার্সির আবদার নিয়ে মেসির কাছে যান। বিশ্বকাপজয়ী এই তারকা হাসিমুখেই সবার অনুরোধ পূরণ করেন। লকার রুমে ফেরার পথে রসিকতার ছলে মেসি বলেন, ওরা আমার কাছে জার্সি থেকে শুরু করে সবকিছুই চাচ্ছিল... অথচ মাঠের ভেতরে আমাকে লাথি মেরে উড়িয়ে দেয়, হা হা।

কাগজে-কলমে দুই দলের শক্তির পার্থক্য ছিল অনেক। আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের বেশিরভাগ ফুটবলার খেলেন ইউরোপের তুলনামূলক নিচের সারির লিগে। তবু মাঠের লড়াইয়ে তার কোনো ছাপ পড়েনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করে বিশ্বকাপে নিজের ২০তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। এছাড়া লিসান্দ্রো মার্তিনেসের গোল এবং প্রতিপক্ষের আত্মঘাতী গোলের পেছনেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

image

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আত্মসমালোচনাও করেন মেসি। তিনি বলেন, এই দলটা অনেক দিন ধরেই দেখিয়ে আসছে যে তারা শেষ পর্যন্ত লড়াই করতে জানে। আজ সেট-পিস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা আক্রমণ ও রক্ষণ দুই ক্ষেত্রেই এ নিয়ে অনেক দিন ধরে কাজ করছি এবং তার সুফল পেয়েছি।

তবে কেপ ভার্দের কঠিন প্রতিরোধের প্রশংসাও করেন আর্জেন্টাইন অধিনায়ক। তার ভাষায়, আমরা প্রথম গোল পাওয়ার পর ভেবেছিলাম ম্যাচটা নিয়ন্ত্রণে রাখতে পারব। কিন্তু উল্টো বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, পেছনে গুটিয়ে যাই এবং ঠিকমতো চাপ সৃষ্টি করতে পারিনি। আমরা জানতাম কেপ ভার্দে কঠিন প্রতিপক্ষ হবে।

আরও পড়ুন

কঠিন এই জয়ের মাধ্যমে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পরবর্তী ম্যাচে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ মিশর।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ফরম্যাট হিসেবে আসছে ‘টেস্ট টোয়েন্টি’। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি এই ফরম্যাটে এক দিনেই অনুষ্ঠিত হবে ৮০ ওভারের ম্যাচ।
ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা
ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া
ফুটবল মাঠে প্রচলিত হলুদ ও লাল কার্ডের বিকল্প হিসেবে ইলেকট্রনিক কার্ড ব্যবহারের উদ্যোগ নিয়েছে উরুগুয়ে। দেশটির ঘরোয়া কাপের একটি ম্যাচে খেলোয়াড়দের সতর্ক করতে ফোনের মতো দেখতে একটি ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করেছেন রেফারি।
ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে শনিবার (১৭ অক্টোবর) জিম্বাবুয়ের মুখোমুখি হবে লিটন দাসের দল। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি করে ম্যাকগার্কের রেকর্ড
বিধ্বংসী ব্যাটিংয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। কুইন্সল্যান্ডের বিপক্ষে মাত্র ১৪ বলে ফিফটি করার পর ৪৯ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি করে ম্যাকগার্কের রেকর্ড
ফুলের নাম মেসি, পাপড়ি আর্জেন্টিনার পতাকা
ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির নামে নতুন এক সুগন্ধি উদ্ভিদের নামকরণ করেছেন পেরু ও আর্জেন্টিনার বিজ্ঞানীরা। আন্দিজ পর্বতমালার দুর্গম অঞ্চলে জন্মানো উদ্ভিদটির নাম রাখা হয়েছে ‘সালভিয়া মেসি’।
ফুলের নাম মেসি, পাপড়ি আর্জেন্টিনার পতাকা
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের