ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কেপ ভার্দের বিপক্ষে মাথায় আঘাত নিয়েও মেসির লড়াই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১০:৩৯ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে চোট নিয়েও পুরো ম্যাচ খেলেছেন তিনি এবং তার নেতৃত্বেই ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের ৪৮তম মিনিটে ১-১ সমতায় থাকা অবস্থায় বক্সের সামনে কেপ ভার্দের এক খেলোয়াড়ের হাঁটুর জোরালো আঘাতে মাটিতে পড়ে যান মেসি। এতে তার মাথায় স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা গেলেও চিকিৎসা নিয়ে আবার মাঠে ফিরে দলকে নেতৃত্ব দেন তিনি।

আঘাতের পরও আর্জেন্টিনার আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা ছিলেন মেসি। শেষ পর্যন্ত তার অনুপ্রেরণায় কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১টায় আটলান্টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে জয় পেলেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ছিলেন না মেসি। আত্মসমালোচনা করে তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে সমন্বয় হারিয়ে ফেলেছিলাম। ওদের সব সময় একজন খেলোয়াড় বেশি মনে হচ্ছিল, কারণ আমরা তাদের সঙ্গে তাল মেলাতে পারছিলাম না। বল তাদের কাছে না থাকলেও আমাদের দৌড় করিয়েছে, কারণ আমরা ঠিকভাবে চাপ সৃষ্টি করতে পারিনি।

কেপ ভার্দেকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখেছিল আর্জেন্টিনা বলে জানান অধিনায়ক। তিনি বলেন, আমরা জানতাম এটি খুব কঠিন একটি ম্যাচ হবে। এই দলটি এমনি এমনি স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি। সবচেয়ে কঠিন কাজটি আমরা করেছিলাম, প্রথম গোলটি পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম এরপর নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারব। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়েছি, পেছনে নেমে গিয়েছি এবং ঠিকভাবে চাপ সৃষ্টি করতে পারিনি।

প্রতিপক্ষের প্রশংসা করে মেসি আরও বলেন, ওরা নিজেদের শক্তির জায়গা কাজে লাগিয়েছে। আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। এটি নকআউট পর্ব, এখানে কেউ কাউকে কিছু উপহার দেয় না। অনেক সময় আমরা শুধু নাম দেখে দলগুলোর মূল্যায়ন করি, কিন্তু জানতাম এই ম্যাচ মোটেও সহজ হবে না।

আরও পড়ুন

বিশ্বকাপের প্রতিটি ম্যাচই কঠিন এ কথাও আবার মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, এই বিশ্বকাপ সেটাই দেখিয়ে দিচ্ছে। এখানে সব দলই খুব কাছাকাছি মানের, সব ম্যাচই খুব কঠিন। আজ আমরা ভালো খেলি বা খারাপ খেলি, অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আছে তা নিয়ে ভাবা, আজকের ম্যাচের ইতিবাচক দিকগুলো ধরে রাখা। একই সঙ্গে ভুলগুলোও শুধরে নিতে হবে, কারণ আজ এমন ভুলও অনেক ছিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ স্পেনে যাচ্ছেন মেসি, ঘটনা কী
আর্জেন্টিনা ফুটবল দলকে বিদায় বলার পর দ্রুতই ক্লাব ফুটবলে যোগ দেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে দুটি ম্যাচও খেলেছেন তিনি। তবে এর মাঝেই ২০২৬ সালের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে স্পেনে যাচ্ছেন মেসি। শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন কোচ কিলি গনসালেস। তিনি বলেন, এই অনুষ্ঠানে সে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি মেসি যেভাবে দেখছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। ক্লাবও চায় সেখানে সে যাক। কারণ, এই পুরস্কারটি শুধু মেসির নিজের জন্যই নয়। তার পরিবারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছুটিতে মেসি স্পেনের ওভিয়েদো শহরের পালাসিও দে লস দেপোর্তেসে শিশু ও তরুণদের জন্য এক অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানটি ‘অ্যাওয়ার্ডস উইক’ নামে পরিচিত পুরস্কার বিতরণী সপ্তাহের কার্যক্রমের অংশ। আর্জেন্টিনার তারকা ফুটবলারকে কত দিনের ছুটি দেওয়া হয়েছে, সেটা অবশ্য জানা যায়নি।  গনসালেস বলেন, লিওর সামনে এই সুযোগ রয়েছে। আমি এটাকে ঠিক সুবিধা বলব না। তবে চাই সে সুস্থ ও ভালো থাকুক। সে সেখানে থাকবে আর মাঠেও তাকে পাব। এটা নিয়ে একেবারেই চিন্তিত নই। মেসির ছুটি কার্যকর হবে আগামী সপ্তাহ থেকে। ২৫ অক্টোবর বাংলাদেশ সময় ভোরে হবে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-নিউইয়র্ক রেডবুলস ম্যাচ। এমএলএসের এই ম্যাচে খেলতে তার কোনো অসুবিধা হওয়ার কথা না। জুন মাসের শুরুতে মেসিকে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড’ পুরস্কার দেওয়া হয়। কিংবদন্তি স্প্যানিশ সাঁতারু তেরেসা পেরালেসের নেতৃত্বে গঠিত একটি জুরি বোর্ডে ১২ বিশেষজ্ঞ ছিলেন।  ১২ দেশের ২৭ মনোনীত প্রার্থীর মধ্য থেকে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে বেছে নেওয়া হয়। খেলাধুলায় মেসির অর্জন, তাঁর ব্যক্তিগত গুণাবলি—জুরি বোর্ড বিশেষভাবে দুটি বিষয় বিবেচনা করেছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর মেসি ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচ খেলেছেন। এই দুই ম্যাচে তিনি ২ গোল ও এক অ্যাসিস্ট করেছেন। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে মায়ামি। এই ম্যাচটি হবে আটলান্টার মাঠে। আরটিভি/এসআর
হঠাৎ স্পেনে যাচ্ছেন মেসি, ঘটনা কী
বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি
পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে বাংলাদেশ হকি দলের অনুশীলনের সময় প্রধান কোচ আনা আলোনসো ও সহকারী কোচ ডালিয়া আক্তারের দুটি আইফোন চুরি হয়েছে। এর মধ্যে বিদেশি কোচের ফোনের সঙ্গে হারিয়েছে তার ক্রেডিট কার্ডও। শনিবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় নারী হ্যান্ডবল দলের অনুশীলন শুরু হয়। সে সময় খেলোয়াড়দের নিয়ে কাজ করছিলেন আনা আলোনসো ও ডালিয়া।  দুজনের ফোনই রাখা ছিল কোর্টের পাশের একটি টেবিলে। বেলা পৌনে তিনটার দিকে নিজের ফোনটি না পেয়ে বিষয়টি বুঝতে পারেন ডালিয়া। পরে দেখা যায়, টেবিলে রাখা অন্য ফোনটিও নেই। নিজের নম্বরে কল দিয়ে ফোন বন্ধ পান তিনি। ডালিয়ার ফোনটি আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের। আনা আলোনসোর আইফোনের সঙ্গে ক্রেডিট কার্ড হারিয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। ফোন দুটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা। স্টেডিয়ামের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ঘটনার সূত্র খোঁজার চেষ্টা চলছে। এ ঘটনায় হ্যান্ডবল অঙ্গনে চাপা উত্তেজনা বিরাজ করছে। কাল একই স্টেডিয়ামে শুরু হওয়ার কথা বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি। চার দেশের অংশগ্রহণে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছিল ফেডারেশনের। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে বিদেশি কোচসহ দুজনের ফোন উধাও হওয়ার ঘটনায় আয়োজকদের অস্বস্তি আরও বেড়েছে। আরটিভি/এসআর
বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি
ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ফরম্যাট হিসেবে আসছে ‘টেস্ট টোয়েন্টি’। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি এই ফরম্যাটে এক দিনেই অনুষ্ঠিত হবে ৮০ ওভারের ম্যাচ।
ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা
ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া
ফুটবল মাঠে প্রচলিত হলুদ ও লাল কার্ডের বিকল্প হিসেবে ইলেকট্রনিক কার্ড ব্যবহারের উদ্যোগ নিয়েছে উরুগুয়ে। দেশটির ঘরোয়া কাপের একটি ম্যাচে খেলোয়াড়দের সতর্ক করতে ফোনের মতো দেখতে একটি ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করেছেন রেফারি।
ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে শনিবার (১৭ অক্টোবর) জিম্বাবুয়ের মুখোমুখি হবে লিটন দাসের দল। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
আরও পড়ুন
ফুলের নাম মেসি, পাপড়ি আর্জেন্টিনার পতাকা
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত