ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নেইমারকে নিয়ে যে বড় সুখবর দিলেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম
নেইমার। ছবি: সংগৃহীত

শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর। দলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র পুরোপুরি ফিট এবং নরওয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলিয়া দে সঁ পাওলোকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, হ্যাঁ, ও পুরো ৯০ মিনিট খেলার জন্যই প্রস্তুত।

চোট কাটিয়ে ফেরার পথে নেইমারের নিষ্ঠা ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ। তিনি বলেন, পুরো সময় খেলতে না পেরে ও খুব একটা খুশি ছিল না, কিন্তু ওর আচরণ ছিল একেবারে নিখুঁত। মাঠে ওর ফুটবলীয় দক্ষতা যেমন অসাধারণ, মাঠের বাইরে মানুষ হিসেবেও ও অত্যন্ত বিনয়ী। দলের সবার কাছে ও খুবই জনপ্রিয়। আমাদের জন্য নেইমার বড় একটি সম্পদ।

জাপানের বিপক্ষে জয় নিশ্চিত হওয়ার পরও ডাগআউটে আনচেলত্তির শান্ত থাকার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। তার ভাষায়, আমার কাছে ম্যাচ শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত শেষ হয় না। মার্তিনেল্লির গোলের পরও কয়েক মিনিট বাকি ছিল। অতীতে অনেকবার শেষ মুহূর্তে ম্যাচের ফল বদলে যেতে দেখেছি। তাই জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি উদযাপন করি না।

শেষ ষোলোর প্রতিপক্ষ নরওয়েকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে আনচেলত্তি বলেন, নরওয়ে খুবই গোছানো একটি দল। তাদের দলে বেশ কয়েকজন বিশ্বমানের ফুটবলার রয়েছে। বিশেষ করে আর্লিং হালান্ড বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। তাই ম্যাচটি কঠিন হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমরা আত্মবিশ্বাসী যে নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারব।

আরও পড়ুন

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। দীর্ঘ সময় পর পুরো ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনায় কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার
অবসর নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন নেইমার
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
নেইমারের সেই কঠিন দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন রাফিনিয়া!