ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাঠে হলেন গোলমেশিন, প্রেমের মাঠে কেমন হালান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:২০ পিএম
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

মাঠে দুর্দান্ত গোল করার জন্য বিশ্বজুড়ে পরিচিত নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তবে ফুটবল মাঠের বাইরে তার ব্যক্তিগত জীবন একেবারেই শান্ত, সাদামাটা এবং প্রচারের আলো থেকে দূরে। দীর্ঘদিনের প্রেমিকা ইসাবেল হাউগসেং জোহানসেনের সঙ্গে গড়ে উঠেছে তার সুখী সংসার।

জানা যায়, হালান্ড ও ২২ বছর বয়সী মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইসাবেলের প্রেমের শুরু হয়েছিল একটি ব্যক্তিগত বার্তা (ডিএম) থেকে। যদিও দুজনের পরিচয় ছিল ছোটবেলা থেকেই, সম্পর্কের সূচনা হয় অনেক পরে।

ইসাবেল বর্তমানে মডেল ও ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত হলেও একসময় ফুটবলার ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি নরওয়ের ক্লাব ব্রিনে এফকের নারী দলের হয়ে ফরোয়ার্ড হিসেবে খেলতে শুরু করেন। হালান্ড ও ইসাবেল দুজনেরই বেড়ে ওঠা নরওয়ের ছোট শহর ব্রিনেতে এবং দুজনই স্থানীয় ক্লাব ব্রিনে এফকের হয়ে খেলেছেন।

হালান্ড জানিয়েছেন, ২০২১ সালে তিনি বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়ার পর ইসাবেলই প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বার্তা পাঠান। এ বিষয়ে হালান্ড বলেন, সেই আমাকে প্রথম বার্তা পাঠিয়েছিল। আমরা একই ক্লাব ব্রিনের হয়ে খেলতাম। আসলে সেই প্রথম আমাকে পছন্দ করেছিল, আমি নই।

মাত্র ২৫ বছর বয়সেই হালান্ডের সম্পদের পরিমাণ প্রায় ৭ কোটি ৪০ লাখ পাউন্ড বলে ধারণা করা হলেও, তাদের জীবনযাপন বেশ সাধারণ। বিলাসী আয়োজনের চেয়ে ঘরে একসঙ্গে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই যুগল।

নিজেদের আদর্শ ডেট নাইট সম্পর্কে হালান্ড বলেন, তিনি রান্না করতে ভালোবাসেন, আর ইসাবেলের প্রিয় ভিডিও গেম ‘মাইনক্রাফট’। অবসরে তারা একসঙ্গে গেম খেলেন, ভার্চুয়াল ঘরবাড়ি তৈরি করেন। সুযোগ পেলে ব্রিনেতে ফিরে গিয়ে কাবাবও উপভোগ করেন।

২০২৪ সালের ডিসেম্বরে হালান্ড ও ইসাবেলের ঘরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান, একটি পুত্রসন্তান। তবে ব্যক্তিগত গোপনীয়তাকে গুরুত্ব দেওয়ায় এখন পর্যন্ত সন্তানের নাম কিংবা ছবি প্রকাশ করেননি তারা।

নরওয়ের ‘কেকে’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসাবেল বলেন, আমি আমার পরিবারকে সুরক্ষিত রাখতে চাই। একই সঙ্গে মানুষ যেন আমাকে এবং আমি কে, সেটিও জানতে পারে। তবে ব্যক্তিগত ও প্রকাশ্য জীবনের সীমারেখা নির্ধারণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছেন এই দম্পতি। হালান্ডের সাপ্তাহিক বেতন প্রায় পাঁচ লাখ পাউন্ড বলে জানা যায়। সম্প্রতি তিনি ইংল্যান্ডের চেশায়ারে প্রায় ৬২ লাখ পাউন্ড ব্যয়ে ১০ শয়নকক্ষের একটি বিলাসবহুল প্রাসাদ কিনেছেন। বিশাল এই বাড়িতে রয়েছে একটি হ্রদ, খোলা সুইমিং পুল, বড় বাগান, কোচ হাউস এবং ঘোড়ার আস্তাবল।

এ ছাড়া প্রায় এক কোটি পাউন্ড মূল্যের সুপারকার সংগ্রহ রাখার জন্য চারটি গাড়ির বিশেষ গ্যারেজ নির্মাণের অনুমতিও পেয়েছেন তিনি। তার সংগ্রহে রয়েছে প্রায় ৪০ লাখ পাউন্ড মূল্যের বিরল বুগাত্তি টুরবিয়োঁ।

ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, আধুনিক যুগের একজন ফুটবলারের প্রয়োজনীয় সব সুবিধাই রয়েছে হালান্ডের নতুন বাড়িতে। পাশাপাশি নির্জন পরিবেশ তাকে ফুটবলের ব্যস্ততা ও চাপ থেকে দূরে থেকে পরিবারকে সময় দেওয়ার সুযোগ করে দেয়।

আরও পড়ুন

হালান্ডের বিশ্বাস, ইসাবেলের ফুটবল খেলার অভিজ্ঞতাই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তার ভাষায়, সে নিজেও ফুটবল খেলেছে। তাই আমার ক্যারিয়ার, খেলার চাপ ও বাস্তবতা খুব ভালোভাবেই বুঝতে পারে। এটা আমাদের সম্পর্কের জন্য দারুণ একটি বিষয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা
হালান্ডের গোলে ম্যানসিটির টানা তৃতীয় জয়
হালান্ড-এমবাপেকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন ইয়ামাল