ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে খেলতে আসছেন ‘বাংলাদেশের জামাই’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: সংগৃহীত

দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচ খেলতে বুধবার (৫ আগস্ট) বাংলাদেশে এসেছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। তবে এই সফর শুধু ক্রিকেটীয় লড়াইয়ের জন্যই নয়, বিশেষ এক আবেগের কারণেও আলোচনায়। কারণ দলটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের জামাই সৈয়দ আজিজ বিন সৈয়দ মুবারক। একই দলে আছেন খুলনার ক্রিকেটার নাজমুস সাকিব, যিনি জন্মভূমি বাংলাদেশের বিপক্ষেই মাঠে নামবেন।

মালয়েশিয়ার ক্রিকেটে সৈয়দ আজিজ দীর্ঘদিনের পরিচিত নাম। ২০১৬ সালে দেশটির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটারে পরিণত হয়েছেন তিনি। বর্তমানে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মালয়েশিয়ার ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার হিসেবে বিবেচিত হন এই অলরাউন্ডার।

বাঁ-হাতি ব্যাটার ও ডানহাতি মিডিয়াম পেসার আজিজ মালয়েশিয়ার হয়ে ১০০টির বেশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সংস্করণে তার সংগ্রহ তিন হাজারেরও বেশি রান। অ্যাসোসিয়েট দেশগুলোর সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়ও রয়েছে তার নাম। বল হাতেও সমান কার্যকর তিনি; টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে শিকার করেছেন ৭৬ উইকেট। অধিনায়ক হিসেবে মালয়েশিয়ার প্রায় ৬৫ শতাংশ ম্যাচে দলকে জয়ও উপহার দিয়েছেন।

ক্রিকেট মাঠের বাইরেও বাংলাদেশে তার রয়েছে বিশেষ পরিচয়। ২০২৩ সালে মালয়েশিয়ায় বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা রওনাক নওয়ারের সঙ্গে পরিচয় হয় তার। প্রায় দুই বছরের সম্পর্কের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে দুই পরিবারের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এরপর থেকেই বাংলাদেশে 'বাংলাদেশের জামাই' হিসেবে পরিচিতি পান এই মালয়েশিয়ান অধিনায়ক।

এবারের সফরে আরেকটি আকর্ষণের নাম খুলনার ক্রিকেটার নাজমুস সাকিব। বাংলাদেশে বয়সভিত্তিক ক্রিকেট খেলার পর জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে নিজের ক্রিকেট ক্যারিয়ার নতুন করে গড়ে তুলে জায়গা করে নেন মালয়েশিয়া জাতীয় দলে। এবার মালয়েশিয়ার জার্সিতে বাংলাদেশের বিপক্ষে খেলবেন এই বাঁহাতি ক্রিকেটার।

সফরের শুরুতে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মালয়েশিয়া। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা। তরুণ ক্রিকেটারদের জন্য এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি

৮ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি, বাংলাদেশ এইচপি বনাম মালয়েশিয়া (মিরপুর)
১০ আগস্ট: দ্বিতীয় টি-টোয়েন্টি, বাংলাদেশ এইচপি বনাম মালয়েশিয়া (মিরপুর)
১২ আগস্ট: প্রথম ওয়ানডে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া (বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড)
১৪ আগস্ট: দ্বিতীয় ওয়ানডে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া (বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড)
১৬ আগস্ট: তৃতীয় ওয়ানডে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া (বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড)।

আরও পড়ুন

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার স্কোয়াড: সৈয়দ আজিজ (অধিনায়ক), বিজয় উনি, বিরানদীপ সিং, সাইফ উল্লাহ, আহমাদ জুবাইদি, মুহাম্মদ আমির আজিম, আরিফ উল্লাহ, আজাব খান, প্রশান্ত মাধুকর, নাজমুস সাকিব, শারভিন মুনিয়ান্ডি, আসলাম খান বিন মালিক, আহমাদ আকিল ওয়াহিদ ও বিষভারুবেন কুমার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
জাতীয় দল নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনাকে হারিয়েছে তার দল। এই দুর্দান্ত একটি গোল করে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে এগিয়ে গেলেন তিনি। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফারগোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। এদিন ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় রোনালদোর দল। নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো। এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়।  আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন।  এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার। দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে।  উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি। আরটিভি/এসআর
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আবুধাবি টেস্টের শেষ দিনে আজ মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়াও মঙ্গলবার (১৩ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট আবুধাবি টেস্ট, ৫ম দিন বাংলাদেশ-আফগানিস্তান দুপুর ১২টা, টি স্পোর্টস ডারবান টেস্ট, ৫ম দিন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বেলা ১-৩০ মি., ট্যাপম্যাড ৩য় টি-টোয়েন্টি পাকিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা, পিটিভি স্পোর্টস ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগ সাবাহ-স্লাভিয়া প্রাহা রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ১ লেন্স-স্পোর্তিং সিপি রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ২ আর্সেনাল-লিল রাত ১টা, সনি টেন ১ অ্যাতলেটিকো মাদ্রিদ-ম্যানইউ রাত ১টা, সনি টেন ২ গ্যালাতাসারাই-বার্সেলোনা রাত ১টা, সনি টেন ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা