ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

গ্যালারিতে বসে নিজের মালিকানাধীন ক্লাবের কাছে হার দেখলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য ম্যাচটি ছিল ব্যতিক্রমী। একদিকে তিনি খেলেন সৌদি ক্লাব আল নাসরে, অন্যদিকে স্প্যানিশ ক্লাব আলমেরিয়ারও অন্যতম মালিক। ফলে প্রীতি ম্যাচে দুই দলের মুখোমুখি লড়াইয়ে সমর্থনের প্রশ্নে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছিল ভিন্ন এক পরিস্থিতি।

মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্পেনের দ্বিতীয় বিভাগের দল আলমেরিয়া ২-০ গোলে হারিয়েছে আল নাসরকে। ম্যাচে মাঠে নামেননি রোনালদো। স্কোয়াডের বাইরে থাকায় গ্যালারিতে বসেই তিনি দেখেছেন নিজের মালিকানাধীন ক্লাবের জয় এবং বর্তমান ক্লাবের পরাজয়।

ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। তবে আল নাসরের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও শুরু থেকে মাঠে ছিলেন না।

আলমেরিয়ার মালিকানার ২৫ শতাংশ রয়েছে রোনালদোর প্রতিষ্ঠান সিআর সেভেন স্পোর্টস ইনভেস্টমেন্টসের হাতে। ক্লাবটির বাকি ৭৫ শতাংশের মালিক সৌদি মিডিয়া কোম্পানি এসএমসি গ্রুপ। স্প্যানিশ ক্লাবটি এর আগে আটবার লা লিগায় খেলেছে এবং বর্তমানে দেশটির দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। বিরতির পর ৫১তম মিনিটে দাইজিরো চিরিনোর গোলে এগিয়ে যায় আলমেরিয়া। এরপর ৬১তম মিনিটে পেনাল্টি থেকে আদ্রিয়ান এমবারবা ব্যবধান দ্বিগুণ করেন।

আরও পড়ুন

২-০ গোলে পিছিয়ে পড়ার পর আল নাসর কোচ সাদিও মানে ও জোয়াও ফেলিক্সকে মাঠে নামালেও ম্যাচে আর ফিরতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আলমেরিয়া।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
ঘূর্ণিঝড়ের আশঙ্কা
একই দলের হয়ে খেলবেন মেসি-রোনালদো,এবার পূরণ হচ্ছে ভক্তদের আশা
অবশেষে বিয়ে করলেন রোনালদো ও জর্জিনা
বিশ্বকাপে ব্যবহৃত বিশেষ বুট কনটেন্ট ক্রিয়েটরকে উপহার দিলেন রোনালদো