ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ফাইনালের চেয়েও লাউতারো মার্টিনেজের কাছে মূল্যবান যে বিষয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম
লাউতারো মার্টিনেজ। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালের শেষ মুহূর্তে জয়সূচক গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন এই ফরোয়ার্ড। তবে জীবনের এমন স্মরণীয় অর্জনের পরও লাউতারোর কাছে বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি মূল্যবান তার মায়ের ভালোবাসা।

ম্যাচ শেষে আবেগাপ্লুত লাউতারো বলেন, এই মুহূর্তের স্বপ্ন তিনি ছোটবেলা থেকেই দেখে এসেছেন। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি জানি না কী বলব। এটা সত্যিই অনেক বড় অনুভূতি। ছোটবেলায় বাবা যখন আমাকে প্রথম এক জোড়া বুট কিনে দিয়েছিলেন, তখন থেকেই আমি এমন একটি গোল করার স্বপ্ন দেখতাম।

তবে নিজের স্বপ্নপূরণের আনন্দের চেয়েও পরিবারের ত্যাগ ও ভালোবাসাকে বড় করে দেখেছেন আর্জেন্টাইন এই তারকা। তিনি বলেন, যেদিন আমি রেসিং ক্লাবে খেলার জন্য বাড়ি ছেড়েছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত আমার মা কখনো আমার যত্ন নেওয়া বন্ধ করেননি। মায়ের এই ভালোবাসা একটি গোল কিংবা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি মূল্যবান।

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর পুরো আর্জেন্টিনা দল যখন উচ্ছ্বাসে মেতে ওঠে, তখন আবেগে ভেঙে পড়েন লাউতারো। কারণ এই গোল শুধু দলকে ফাইনালে তোলেনি, পূরণ করেছে তার শৈশবের লালিত স্বপ্নও।

কাতার বিশ্বকাপে শিরোপা জিতলেও সেই আসরে কোনো গোল করতে পারেননি লাউতারো। তাই চলমান বিশ্বকাপ ছিল নিজের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। গুরুত্বপূর্ণ সময়ে জয়সূচক গোল করে সেই অপেক্ষারও অবসান ঘটালেন তিনি।

লাউতারো জানান, গোল করার বিষয়ে তিনি আগেই আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলেন, আমি এই মুহূর্তের স্বপ্ন দেখেছিলাম। আমি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে বলেছিলাম, আমি গোল করব। ফাকু মেদিনাকেও বলেছিলাম, আমি মাঠে নামব এবং দলকে জেতাব।

নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। তার ভাষায়, আমার দুই সন্তান আসার পর আমার জীবন বদলে গেছে। আমি অনেক শান্ত হয়েছি। এখন সবকিছু উপভোগ করি। আজ আমি একজন পরিণত মানুষ এবং জীবনকে অনেক বেশি উপভোগ করছি।

আরও পড়ুন

বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চে নায়ক হয়ে উঠলেও লাউতারো মার্টিনেজের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এখনো পরিবারের ভালোবাসা বিশেষ করে মায়ের নিঃস্বার্থ স্নেহ, যা তার কাছে যেকোনো ট্রফি বা গৌরবের চেয়েও বেশি মূল্যবান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের