ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টাইন ডিফেন্ডারকে চড় মেরে যে কান্ড ঘটালেন বেলিংহাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ। আর্জেন্টিনার বিপক্ষে ২-১ ব্যবধানে নাটকীয় পরাজয়ের পর হতাশা আর ক্ষোভে ফেটে পড়েছে ইংল্যান্ড শিবির। সেই হতাশারই বহিঃপ্রকাশ দেখা গেল ম্যাচ শেষে, যেখানে আর্জেন্টাইন তরুণ ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকোর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন ইংল্যান্ডের মিডফিল্ড তারকা জুড বেলিংহাম।

বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে দীর্ঘ সময় এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন লিওনেল মেসি। তার দুটি নিখুঁত অ্যাসিস্ট থেকে মাত্র সাত মিনিটের ব্যবধানে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। তাতেই ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

ম্যাচ শেষের বাঁশি বাজতেই ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে হতাশা নেমে আসে। অন্যদিকে উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টাইন ফুটবলাররা। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদযাপনের একপর্যায়ে বারকো ইংল্যান্ড শিবিরের দিকে কিছু মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে বেলিংহাম তার মাথায় চড় মারেন বলে ভিডিওতে দেখা যায়। জবাবে বারকোও তাকে ধাক্কা দেন। পরে দুই দলের খেলোয়াড়রা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেলিংহামের আচরণ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। টুর্নামেন্টজুড়ে ইংল্যান্ডের অন্যতম সেরা পারফরমার হিসেবে প্রশংসিত এই মিডফিল্ডারের এমন আচরণ অনেকের কাছেই অপ্রত্যাশিত বলে মনে হয়েছে।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেলিংহাম বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত কাঙ্ক্ষিত ফল পাইনি।

আরও পড়ুন

এদিকে ইংল্যান্ডের বিদায়ের পর সমালোচনার মুখে পড়েছেন প্রধান কোচ টমাস টুখেলও। শেষ মুহূর্তে রক্ষণাত্মক কৌশল গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও টুখেল জানান, দলের রক্ষণভাগকে আরও শক্তিশালী করতেই তিনি সেই পরিবর্তন করেছিলেন।

ফাইনালের স্বপ্ন ভেঙে গেলেও টুর্নামেন্টে ইংল্যান্ডের অভিযান শেষ হয়নি। আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে হ্যারি কেইনদের দল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের