ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এমবাপ্পেকে ছাড়িয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে শেষ মুহূর্তে। সেমিফাইনালে গোল না করেও অসাধারণ পারফরম্যান্সে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে উঠে গেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিতে গোলের দেখা না পেলেও দলের দুটি গোলেই অ্যাসিস্ট করেন মেসি। তার সৃজনশীল নৈপুণ্যই আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই দুই অ্যাসিস্টের মাধ্যমে চলতি বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ৪টি। গোলসংখ্যায় তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সমান অবস্থানে থাকলেও অ্যাসিস্টে এগিয়ে থাকায় এখন গোল্ডেন বুটের দৌড়ে তিনিই শীর্ষে।

বর্তমানে মেসি ও এমবাপ্পে দুজনেরই গোল ৮টি করে। তবে গোল সমান হলে ফিফার নিয়ম অনুযায়ী অ্যাসিস্টের হিসাব বিবেচনা করা হয়। সেই হিসেবে এমবাপ্পের ৩ অ্যাসিস্টের বিপরীতে মেসির ৪ অ্যাসিস্ট তাকে এগিয়ে রেখেছে।

গোল্ডেন বুটের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হলান্ড, যার গোল ৭টি। ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইনের গোল ৬টি করে। ফ্রান্সের উসমান দেম্বেলের গোল ৫টি, সঙ্গে রয়েছে ২টি অ্যাসিস্ট। অন্যদিকে স্পেনের মিকেল ওইয়ারসাবালের গোল ৫টি এবং অ্যাসিস্ট ১টি।

গোল্ডেন বুটের দৌড়ে থাকা ফুটবলারদের মধ্যে হলান্ডের বিশ্বকাপ অভিযান ইতোমধ্যেই শেষ হয়েছে। তবে বাকি ছয়জনের সামনে রয়েছে আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। আর রবিবার ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন।

আরও পড়ুন

ফলে শেষ দুই ম্যাচের পারফরম্যান্সই নির্ধারণ করবে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার কার হাতে উঠবে। তবে ফাইনালের আগে অ্যাসিস্টের ব্যবধানে এমবাপ্পেকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে আপাতত শীর্ষস্থান দখল করে নিয়েছেন লিওনেল মেসি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের